উদ্দীপকে উল্লিখিত বিষয় কিভাবে বাংলাদেশের কৃষিক্ষেত্রে বিপ্লব এনেছে- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের কৃষিক্ষেত্রে আধুনিক পদ্ধতির চাষাবাদের কথা বলা হয়েছে। যেমন- লাঙল-জোয়ালের বদলে ট্রাক্টরের ব্যবহার। মূলত বাংলাদেশের কৃষিতে ট্রাক্টর, ড্রাম সিডার, হারভেস্টার মেশিন, হিমাগার প্রযুক্তিগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। বর্তমানে বাংলাদেশের কৃষিতে স্বল্প পরিসরে আধুনিক প্রযুক্তির ছোঁয়া লেগেছে। কিন্তু তা যেন বিপ্লব বয়ে এনেছে। বর্তমানে বাংলাদেশে ট্রাক্টর ব্যবহারের ফলে অল্প সময়ে অনেক জমি চাষ করা যাচ্ছে। বীজ বপনে ড্রাম সিডার ব্যবহারের ফলে অল্প পরিশ্রমে বিস্তীর্ণ জমিতে সারিবদ্ধভাবে বীজ বপন করা সম্ভব হচ্ছে। আবার ফসল সংগ্রহে হারভেস্টার মেশিন ব্যবহৃত হচ্ছে যা খরচের পাশাপাশি আমাদের অনেক মূল্যবান সময়ও বাঁচিয়ে দিচ্ছে। বিভিন্ন জেলায় হিমাগার নির্মিত হয়েছে। ফলে বিভিন্ন পচনশীল দ্রব্য পচনের হাত থেকে রক্ষা পাচ্ছে। এতে কৃষকগণ আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাচ্ছেন। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, বাংলাদেশের কৃষিতে প্রযুক্তির গুরুত্ব অপরিসীম যা কৃষিক্ষেত্রে বিপ্লব এনেছে।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয় কিভাবে বাংলাদেশের কৃষিক্ষেত্রে বিপ্লব এনেছে-…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


