উদ্দীপকে উল্লিখিত কৃষিপণ্যটি বরিশাল অঞ্চলে কেন হয় না? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কৃষিপণ্যটি হচ্ছে চা। বাংলাদেশের বরিশাল অঞ্চলে ভূপ্রকৃতি ও মৃত্তিকা অনুকূল না হওয়ায় চা উৎপাদন সম্ভব হয় না। চা চাষের জন্যে যে অনুকূল প্রাকৃতিক অবস্থা প্রয়োজন তা বরিশালে নেই। যেমন- সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬০০ থেকে ১২০০ মিটার উচ্চতায় অবস্থিত পার্বত্য ঢালু অঞ্চলে চা বাগান গড়ে তোলা হয়। পার্বত্য ঢালু অঞ্চল অপেক্ষাকৃত শীতল এবং সেখানে প্রবল বৃষ্টিপাত হলেও গাছের গোড়ায় পানি জমে থাকে না। চা বাগান তৈরির জন্য এ ধরনের পরিবেশ অবশ্য প্রয়োজন। সমুদ্রপৃষ্ঠ থেকে চা গাছের উচ্চতা পাতার গুণগত মানকে প্রভাবিত করে। অথচ বরিশাল সমুদ্র তীরবর্তী একটি অঞ্চল যা সমুদ্রতল হতে ১০ ফুটের বেশি উঁচু নয়। বরিশালের মৃত্তিকাও চা চাষের জন্য উপযোগী নয়। এখানে মৃত্তিকা উর্বর দোআঁশ ও পলি দোঁআশ। অথচ চা চাষের জন্য কিছুটা অম্লধর্মী অথবা লৌহ মিশ্রিত মৃত্তিকা প্রয়োজন। সুতরাং বলা যায়, প্রাকৃতিক নিয়ামকসমূহ অনুকূল না হওয়ায় বরিশালে চা উৎপন্ন হয় না।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কৃষিপণ্যটি বরিশাল অঞ্চলে কেন হয় না? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


