উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ শস্য চাষের ভৌগোলিক নিয়ামক ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চলে প্রচুর পরিমাণে উৎপাদিত ফসলটি হলো গম । চীন গম উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় । বিভিন্ন প্রাকৃতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক নিয়ামকের প্রভাব গম উৎপাদনে গুরুত্বপূর্ণ। এর মধ্যে প্রাকৃতিক নিয়ামকগুলো প্রধান। গম উৎপাদনের প্রাকৃতিক নিয়ামকসমূহ নিম্নরূপ— জলবায়ু : গম মূলত নাতিশীতোষ্ণ অঞ্চলের শস্য। গম চাষের আদর্শ তাপমাত্রা হচ্ছে ১৬°–২২°সে.। শস্যটি চাষের প্রাথমিক অবস্থায় তাপমাত্রা কম (১৮°সে.) এবং ফসল পাকার সময় বেশি তাপমাত্রা (২২°সে.) থাকা প্রয়োজন । গম চাষের জন্য অবস্থান অনুসারে বার্ষিক গড়ে ৫০ থেকে ৭৫ সে.মি. বৃষ্টিপাত প্রয়োজন । যেমন- উত্তর আমেরিকার প্রেইরি, রাশিয়া। মৃত্তিকা : কর্দমময় দোআঁশ মৃত্তিকা গম চাষের জন্য সর্বোৎকৃষ্ট। লাভাগঠিত এবং লোয়েস মৃত্তিকাতেও গম চাষ ভালো হয় । ভূপ্রকৃতি : সমতল ভূমি গম চাষের জন্য উপযোগী। সহজে পানি সরে যেতে পারে এমন সমতল ভূমি গম চাষের জন্য সর্বোৎকৃষ্ট। যেমন- বাংলাদেশের প্লাবন সমভূমি ।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ শস্য চাষের ভৌগোলিক নিয়ামক ব্যাখ্যা করো ।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


