উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ ফসল উৎপাদনের অনুকূল নিয়ামক ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত ফসলটি হলো চা যা উৎপাদনে কিছু অনুরুদ নিয়ামক প্রয়োজন। নিচে চা উৎপাদনের জন্য অনুকূল নিয়ামক ব্যাখ্যা করা হলো- চা চাষের জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ু প্রয়োজন। চা গাছের বৃদ্ধিকালীন সময়ে তাপমাত্রা ২০° সে অপেক্ষা বেশি হওয়া আবশ্যক। চা গাছ স্বল্প তাপমাত্রা সহ্য করতে পারে। যেসব এলাকায় বছরে ১২৫ থেকে ৬২৫ সেমি বৃষ্টিপাত হয় এবং শুষ্ক ঋতু ক্ষণস্থায়ী সেখানে চা গাছের পাতা ও কুঁড়ি দ্রুত বৃদ্ধি পায়। সমুদ্রপৃষ্ঠের ৬০০ থেকে ১,২০০ মিটার উচ্চতায় অবস্থিত পার্বত্য ঢালু অঞ্চলে চা বাগান গড়ে তোলা হয়। পার্বত্য ঢালু অঞ্চল অপেক্ষাকৃত শীতল। সেখানে প্রবল বৃষ্টিপাত হলেও চা গাছের গোড়ায় পানি জমে থাকে না। চা বাগান তৈরির জন্য বিভিন্ন ধরনের পরিবেশ বিদ্যমান থাকা প্রয়োজন। নাইট্রোজেনযুক্ত কিছুটা অম্লধর্মী মৃত্তিকা চা গাছ জন্মানোর জন্য বিশেষ উপযোগী। এছাড়া সুলভ শ্রমিকের যোগান, উন্নত পরিবহন সার ও কীট নাশকের যোগান, সরকারি ঋণনীতি প্রভৃতি আর্থ-সামাজিক নিয়ামকও সমান গুরুত্বপূর্ণ।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ ফসল উৎপাদনের অনুকূল নিয়ামক ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


