'ক' অঞ্চলে গম উৎপাদনের ভৌগোলিক নিয়ামক ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' অঞ্চলটি হলো এশিয়া। গম চাষের জন্য যে ধরনের ভৌগোলিক নিয়ামক প্রয়োজন তা সবই এশিয়ায় বিদ্যমান। গম চাষের জন্য জলবায়ুর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নাতিশীতোষ্ণ অঞ্চলের ফসল। স্থানীয় জলবায়ু বিশেষত উত্তাপ ও বৃষ্টিপাতের ওপরই গমের মান ও হেক্টরপ্রতি উৎপাদন নির্ভর করে থাকে। গম চাষের জন্য গড়ে ৩০ সে.মি.-১০০ সে.মি. বৃষ্টিপাত এবং ১৮°০ ২২°C তাপমাত্রা প্রয়োজন যা দক্ষিণ > এশিয়ার বহু অঞ্চলে বিদ্যমান। । দোআঁশ মাটি অর্থাৎ যে মাটিতে বালি ও কাদা বা পলির পরিমাণ সর্বত্র সমান থাকে সে মাটি গম চাষের পক্ষে উপযুক্ত। এরূপ দোআঁশ মৃত্তিকাবিশিষ্ট ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল গম চাষের আদর্শস্থল। এশিয়া অঞ্চলে মৃত্তিকার উপরিউক্ত বৈশিষ্ট্য রয়েছে। অতএব বলা যায় গম চাষের উপযোগী জলবায়ু, মৃত্তিকা, ভূপ্রকৃতিসহ প্রয়োজনীয় ভৌগোলিক নিয়ামক দক্ষিণ এশিয়ায় বিদ্যমান থাকায় এ অঞ্চলে গমের ফলন ভালো হয়।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
'ক' অঞ্চলে গম উৎপাদনের ভৌগোলিক নিয়ামক ব্যাখ্যা কর।
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


