গমের বিশ্ববাণিজ্যে 'ক' ও 'খ' অঞ্চলের তাৎপর্য ব্যাখ্যা কর।
উত্তর: চিত্রে 'ক' ও 'খ' চিহ্নিত অঞ্চলম্বয় হলো উত্তর আমেরিকা ও এশিয়া মহাদেশ যেখানে ব্যাপক হারে গম চাষ হয়। আন্তর্জাতিক বাণিজ্যে গম সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ খাদ্যশস্য। বর্তমান বিশ্বে উৎপাদিত গমের প্রায় ১৫ শতাংশ বিশ্ব বাজারে প্রবেশ করে। তবে 'উত্তর গোলার্ধের দেশগুলোতে গমের চাহিদা বেশি। এশিয়ার অন্তর্ভুক্ত দেশ চীন সবচেয়ে বেশি গম উৎপাদন করে কিন্তু এদেশ গম রপ্তানি করে না। এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ বিশ্বের বিভিন্ন দেশ হতে গম আমদানি করে। আমদানিকৃত দেশের মধ্যে চীন, জাপান, পাকিস্তান, তুরস্ক, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইরান প্রভৃতি দেশ অন্যতম। অন্যদিকে উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে কানাডা, যুক্তরাষ্ট্র তাদের প্রয়োজনীয় গম উদ্বৃত্ত রেখে বিভিন্ন দেশে রপ্তানি করে। গম রপ্তানিতে উত্তর আমেরিকা শীর্ষে। অতএব, বলা যায়, বিশ্বে গম আমদানি ও রপ্তানিতে অর্থাৎ বিশ্ব বাণিজ্যে এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশের তাৎপর্য ব্যাপক।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
গমের বিশ্ববাণিজ্যে 'ক' ও 'খ' অঞ্চলের তাৎপর্য ব্যাখ্যা কর।
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


