উদ্দীপকের দেশটির ইঙ্গিতকৃত ফসলটি উৎপাদন ও আমদানিতে শীর্ষ হবার কারণ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের দেশটি চীন। দেশটি ধান উৎপাদনে এবং আমদানিতে বিশ্বে শীর্ষস্থান অধিকারী । চীন একটি বৃহৎ আয়তনের দেশ। এখানে ধান উৎপাদনের অনুকূল প্রাকৃতিক নিয়ামক সংবলিত বিস্তৃত অঞ্চল বিদ্যমান। উপরন্তু প্রযুক্তিগত দিক দিয়েও চীন উন্নত। তাই উন্নত প্রযুক্তির চাষাবাদ এবং প্রচুর বিনিয়োগ চীনকে ধান উৎপাদনে শীর্ষস্থানের অধিকারী করেছে। চীনের ইয়াংসি, হোয়াংহো প্রভৃতি নদীর অববাহিকা অঞ্চল ধান উৎপাদনের জন্য অনুকূল। হেক্টর প্রতি পৃথিবীতে সর্বাধিক ধান উৎপাদনের জন্য হুনান প্রদেশকে 'ধানের আধার' (Rice Bowl) বলা হয় । চীন ধান আমদানিতেও শীর্ষে। মূলত চীনের বিপুল জনগোষ্ঠী (১৪০ কোটি প্রায়) দেশটিকে বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্রে পরিণত করেছে। এ জনগোষ্ঠীর চাহিদা পূরণে চীনে উৎপাদিত ধান যথেষ্ট নয়, বরং দেশটি আন্তর্জাতিক বাজার থেকে ধান সংগ্রহ করে। বিশেষ করে শহর অঞ্চলে প্রতিবেশী ভিয়েতনাম, কম্বোডিয়া থেকে প্রচুর চাল আমদানি হয়। ধানের মূল্য নির্ধারণে চীন সরকারের নীতিও এক্ষেত্রে দায়ী। সুতরাং বলা যায়, বিস্তৃত আয়তনের চীন অনুকূল ভৌগোলিক নিয়ামকের কল্যাণে ধান উৎপাদনে শীর্ষে থাকা সত্ত্বেও বিপুল জনগোষ্ঠীর চাহিদা মেটাতে ধান আমদানিতেও শীর্ষ স্থানের অধিকারী।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
উদ্দীপকের দেশটির ইঙ্গিতকৃত ফসলটি উৎপাদন ও আমদানিতে শীর্ষ হবার কারণ …
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


