উদ্দীপকে বর্ণিত সোহেলের সঙ্গে 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার কোন চরিত্রের মিল পাওয়া যায় ? কীভাবে ?
উত্তর: উদ্দীপকে বর্ণিত সোহেলের সঙ্গে 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার বিভীষণ চরিত্রের মিল পাওয়া যায়। আত্মস্বার্থ চরিতার্থের জন্য মানুষ প্রিয়জনবিমুখ হয়। লোভ-লালসার -শিকার হয়ে নিজের জাত-বংশ ও রক্তের সঙ্গেও মানুষ বিরোধিতা করে। একে অন্যের বিশ্বাস ভঙ্গ করে বিশ্বাসঘাতক হয়ে ওঠে। উদ্দীপকে আত্মস্বার্থে নিজের গ্রামের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতার দিকটি তুলে ধরা হয়েছে। এখানে সোহেল ব্যক্তিস্বার্থে নিজের গ্রামের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। উদ্দীপকের সোহেলের শুধু প্রেমের টানে পরিবার, সমাজ ও এলাকার স্বার্থ জলাঞ্জলি দেওয়ার এই বিষয়টি 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার বিভীষণের বিশ্বাসঘাতকতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। বিভীষণ নিজের জীবন বাঁচিয়ে রাখার স্বার্থে নিজের বংশ, পরিবার, সমাজ ও স্বদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সে মেঘনাদের চাচা হয়েও তাকে হত্যা করার জন্য শত্রু লক্ষ্মণকে পথ দেখিয়ে নিকুম্ভিলা যজ্ঞাগারে নিয়ে এসেছে। শুধু তাই নয়, নিরস্ত্র মেঘনাদকে লক্ষ্মণ যখন আক্রমণ করে তখন সে অস্ত্রাগারের দ্বার আগলে দাঁড়িয়ে থেকেছে। সুতরাং বলা যায় স্বার্থোদ্ধারের জন্য স্বদেশ ও আত্মীয়দের সঙ্গে বিশ্বাসঘাতকতার দিক থেকে উভয় চরিত্রের মিল রয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সোহেলের সঙ্গে 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার কোন চর…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর