শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাদ্দাম হোসেনের মাঝে 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার মেঘনাদের চরিত্রটি প্রতিফলিত হয়েছে- স্বীকার কর কি? আলোচনা কর।

উত্তর: "উদ্দীপকের সাদ্দাম হোসেনের মাঝে 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার মেঘনাদের চরিত্রটি প্রতিফলিত হয়েছে।"- হ্যাঁ, মন্তব্যটি আমি স্বীকার করি। কারণ, তাদের উভয়ের মধ্যেই স্বদেশের জন্য গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে। দেশের স্বার্থকে যারা ব্যক্তিস্বার্থ রক্ষার জন্য তুচ্ছ বিবেচনা করে তারা দেশদ্রোহী। আর দেশপ্রেমিক ব্যক্তিরা দেশকে কেবল ভালোই বাসেন না, দেশের প্রয়োজনে যেকোনো ত্যাগ স্বীকার করতে তারা সবসময় প্রস্তুত থাকেন। দেশকে শত্রুমুক্ত করার জন্য তারা মৃত্যুকে হাসিমুখে গ্রহণ করেন। তারা কোনো অবস্থাতেই শত্রুর কাছে মাথা নত করেন না। 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় মেঘনাদ নিজ দেশের জন্য নিবেদিতপ্রাণ। এ কারণেই শত্রুপক্ষকে সে ভয় করেনি। বরং অসীম সাহসিকতা আর বীরত্বের সঙ্গে শত্রুর মুখোমুখি হতে চেয়েছে। কিন্তু কপটতার সুযোগ নিয়ে লক্ষ্মণ অন্যায়ভাবে তাকে হত্যা করেছে। উদ্দীপকের সাদ্দাম হোসেনের মধ্যেও অনুরূপ দেশপ্রেম, স্বাজাত্যবোধের এই প্রগাঢ়তা লক্ষ করা যায়। তাই নিজ দেশকে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুসলিম রাষ্ট্ররূপে গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু শত্রুর হাতে নির্মমভাবে তাকে প্রাণ দিতে হয়েছে। সাদ্দাম হোসেন এবং মেঘনাদ উভয়ই দেশপ্রেমের মহান আদর্শে উজ্জীবিত। তাই দেশের জন্য তারা আত্মত্যাগ করেছেন, তবু শত্রুর সঙ্গে কোনোভাবেই আপস করেননি। এ কারণে আমি প্রশ্নোক্ত মন্তব্যটির সঙ্গে একমত।

HSC Bangla 1st Paper কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ · সৃজনশীল

উদ্দীপকের সাদ্দাম হোসেনের মাঝে 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার মেঘনা…

উদ্দীপক

সাদ্দাম হোসেন ইরাকের লৌহমানব- ছিলেন। ইরাককে পৃথিবীর শ্রেষ্ঠ মুসলিম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রাণপণ চেষ্টা করেছেন। 'তিনি ন্যাটো বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে দ্বিধা করেননি। যদিও যুদ্ধে হেরেছেন। তারপরও সামনের দিকে এগিয়ে গেছেন। তাঁর যুদ্ধ নিয়ে মতভেদ থাকলেও তিনি পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে গিয়েছেন মাতৃভূমি রক্ষার জন্য শত্রুর সঙ্গে কোনো আপস নয়। রাজশাহী বোর্ড ২০১৬

উত্তর

বিভীষণের মায়ের নাম নিকষা।

উত্তর

শাস্ত্রমতে গুণহীন হলেও নির্গুণ স্বজনই শ্রেয়। কারণ গুণবান হলেও পর কখনো আপন হয় না। পর সর্বদা পরই থেকে যায়। গুণবান ব্যক্তি সবার কাছেই প্রশংসা লাভ করে। কিন্তু সে যদি স্বজন না হয় তবে তাতে কারও কোনো লাভ, হয় না। অন্যদিকে স্বজন ব্যক্তি গুণহীন হলেও ভালো, কারণ বিপদের দিনে স্বজনরাই আগে এগিয়ে আসে। প্রশ্নোক্ত পঙ্ক্তিটিতে এ বিষয়টি বোঝানো হয়েছে। বিভীষণকে বংশ-সম্পর্কের বিষয়টি স্মরণ করিয়ে দিতেই মেঘনাদ এ কথা বলেছে।

উত্তর

'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার সঙ্গে উদ্দীপকের সাদ্দাম হোসেনের স্বদেশপ্রীতির সাদৃশ্য রয়েছে। প্রত্যেক দেশপ্রেমিক মানুষের কাছে সবচেয়ে প্রিয় তার দেশ। দেশ শত্রু দ্বারা আক্রান্ত হলে, তারা কখনো পিছিয়ে যায় না, সর্বশক্তি দিয়ে শত্রুর মোকাবিলা করে। প্রয়োজনে দেশের জন্য তারা জীবন দিতে প্রস্তুত থাকে, তবু দেশের ভাগ্যকে শত্রুর হাতে তুলে দিতে চায় না। 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় রাবণপুত্র মেঘনাদের মধ্যে স্বদেশপ্রীতি লক্ষ করা যায়। রামচন্দ্র কর্তৃক দ্বীপরাজ্য স্বর্ণলঙ্কা আক্রান্ত হলে মেঘনাদ নিজ 'রাজ্যকে রক্ষা করার জন্য মরিয়া হয়ে ওঠে। যুদ্ধজয় নিশ্চিত করার জন্য সে যুদ্ধযাত্রার পূর্বে ইষ্টদেবতার পূজা করতে নিকুম্ভিলা যজ্ঞাগারে যায়। সেখানেই শত্রু লক্ষ্মণের হাতে নিরস্ত্র অবস্থায় মেঘনাদ মৃত্যুবরণ করে। উদ্দীপকের সাদ্দাম হোসেনও মেঘনাদের মতোই দেশপ্রেমিক। ইরাককে পৃথিবীর শ্রেষ্ঠ মুসলিম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে তিনি প্রাণপণ চেষ্টা করেছেন। অবশেষে তিনি প্রাণ দিয়েছেন।

উত্তর

"উদ্দীপকের সাদ্দাম হোসেনের মাঝে 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার মেঘনাদের চরিত্রটি প্রতিফলিত হয়েছে।"- হ্যাঁ, মন্তব্যটি আমি স্বীকার করি। কারণ, তাদের উভয়ের মধ্যেই স্বদেশের জন্য গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে। দেশের স্বার্থকে যারা ব্যক্তিস্বার্থ রক্ষার জন্য তুচ্ছ বিবেচনা করে তারা দেশদ্রোহী। আর দেশপ্রেমিক ব্যক্তিরা দেশকে কেবল ভালোই বাসেন না, দেশের প্রয়োজনে যেকোনো ত্যাগ স্বীকার করতে তারা সবসময় প্রস্তুত থাকেন। দেশকে শত্রুমুক্ত করার জন্য তারা মৃত্যুকে হাসিমুখে গ্রহণ করেন। তারা কোনো অবস্থাতেই শত্রুর কাছে মাথা নত করেন না। 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় মেঘনাদ নিজ দেশের জন্য নিবেদিতপ্রাণ। এ কারণেই শত্রুপক্ষকে সে ভয় করেনি। বরং অসীম সাহসিকতা আর বীরত্বের সঙ্গে শত্রুর মুখোমুখি হতে চেয়েছে। কিন্তু কপটতার সুযোগ নিয়ে লক্ষ্মণ অন্যায়ভাবে তাকে হত্যা করেছে। উদ্দীপকের সাদ্দাম হোসেনের মধ্যেও অনুরূপ দেশপ্রেম, স্বাজাত্যবোধের এই প্রগাঢ়তা লক্ষ করা যায়। তাই নিজ দেশকে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুসলিম রাষ্ট্ররূপে গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু শত্রুর হাতে নির্মমভাবে তাকে প্রাণ দিতে হয়েছে। সাদ্দাম হোসেন এবং মেঘনাদ উভয়ই দেশপ্রেমের মহান আদর্শে উজ্জীবিত। তাই দেশের জন্য তারা আত্মত্যাগ করেছেন, তবু শত্রুর সঙ্গে কোনোভাবেই আপস করেননি। এ কারণে আমি প্রশ্নোক্ত মন্তব্যটির সঙ্গে একমত।
HSCBangla 1st Paperকবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নূরলদীনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়; নূরলদীনের কথা মনে পড়ে যায় যখন আমাদের দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়; নূরলদীনের কথা মনে পড়ে যায় দিনাজপুর বোর্ড ২০১৬
'স্থাণু' অর্থ কী?
মেঘনাদ যজ্ঞাগারে বিষাদ অনুভব করেছিল কেন? বুঝিয়ে দাও।
উদ্দীপকের চতুর্থ পঙ্ক্তির সাথে 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার সম্পর্ক নির্ণয় কর।
"নূরলদীন ও মেঘনাদ উভয়ের মধ্যে দেশপ্রেমিকের নিদর্শন রয়েছে।"- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

"স্বধর্ম যদি গুণহীনও হয় তবু তা উত্তমরূপে অনুষ্ঠিত পরধর্মের চেয়ে শ্রেয়; স্বধর্মে নিধনও ভালো, কিন্তু পরধর্ম ভয়াবহ।” বরিশাল বোর্ড ২০১৬
'নির্গুণ স্বজন শ্রেয়ঃ, পরঃ পরঃ সদা!" উক্তিটি কার?
গুণবান পরজন অপেক্ষা নির্গুণ স্বজন শ্রেয় কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকের বক্তব্যের সাথে 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার বক্তব্যের কী মিল পাওয়া যায়? লেখ।
"উদ্দীপকের মূলভাব ও 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার মূলভাব একসূত্রে গাঁথা।" উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

স্বাধীনতার অগ্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এ দেশের আপামর জনতা। মুক্তিযুদ্ধের বীর সেনানীদের শৌর্য, বীর্য, সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা, দেশপ্রেম ও ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। মুক্তিযুদ্ধে শহিদ বীর যোদ্ধারা জীবনের বিনিময়ে আমাদের দিয়ে গেলেন লাল-সবুজের পতাকা। যশোর বোর্ড ২০১৬
লক্ষ্মণের মায়ের নাম কী?
"প্রফুল্ল কমলে কীটবাস?"- বুঝিয়ে দাও।
উদ্দীপকের মুক্তিযোদ্ধাদের কোন কোন বৈশিষ্ট্য 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার মেঘনাদের চরিত্রের সঙ্গে তুলনীয়?- আলোচনা কর।
“দেশপ্রেম প্রকৃত বীরের ধর্ম"- উদ্দীপক ও 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতা অনুসরণে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সাদ্দাম হোসেন ইরাকের লৌহমানব- ছিলেন। ইরাককে পৃথিবীর শ্রেষ্ঠ মুসলিম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রাণপণ চেষ্টা করেছেন। 'তিনি ন্যাটো বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে দ্বিধা করেননি। যদিও যুদ্ধে হেরেছেন। তারপরও সামনের দিকে এগিয়ে গেছেন। তাঁর যুদ্ধ নিয়ে মতভেদ থাকলেও তিনি পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে গিয়েছেন মাতৃভূমি রক্ষার জন্য শত্রুর সঙ্গে কোনো আপস নয়। রাজশাহী বোর্ড ২০১৬
বিভীষণের মায়ের নাম কী?
"শাস্ত্রে বলে, গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়ঃ, পরঃ পরঃ সদা!"- বুঝিয়ে দাও।
'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার সাথে উদ্দীপকের কোন দিকটির সাদৃশ্য রয়েছে তা আলোচনা কর।
উদ্দীপকের সাদ্দাম হোসেনের মাঝে 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার মেঘনাদের চরিত্রটি প্রতিফলিত হয়েছে- স্বীকার কর কি? আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাক হানাদার বাহিনী বাংলার নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালায়। এতে দখলদার পাক হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল এ দেশীয় দোসর, ঘরের শত্রু রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনী। যদিও যুদ্ধের নীতিতে নিরস্ত্র মানুষ হত্যা কাপুরুষোচিত। ঢাকা বোর্ড ২০১৬
'অরিন্দম' কে?
'স্থাপিলা বিধুরে বিধি স্থাণুর ললাটে।' কথাটি বুঝিয়ে দাও।
উদ্দীপকে বর্ণিত রাজাকার-আল-বদর বাহিনী, এবং কবিতায় বর্ণিত বিভীষণের ভূমিকার সাদৃশ্য ব্যাখ্যা কর।
'নিরস্ত্র মানুষ হত্যা কাপুরুষোচিত' উদ্দীপক ও 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার আলোকে উক্তিটি বিচার কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাবার ব্যবসায়ে দুর্দিন দেখা দিলে, বড় ছেলে বাবার ব্যবসায়িক প্রতিপক্ষের সাথে হাত মেলায় ভবিষ্যতের আশায়। ছোট ছেলে বাবার ব্যবসায়িক দুর্দিন 'কাটানোর চেষ্টার অংশ হিসেবে বড় ভাইকে বাবার পাশে থাকার অনুরোধ করে, কিন্তু বড় ছেলের অভিযোগ- বাধার একগুঁয়ে মনোভাব আর ভুল সিদ্ধান্তের কারণে পারিবারিক ব্যবসায়. ডুবতে বসেছে। তাঁর ব্যর্থতার দায়ভার আমি নেব কেন? বড় ভাইয়ের সমর্থন না পেয়ে বাবার সুদিন ফিরিয়ে আনতে একা সংগ্রাম চালিয়ে যায় ছোট ছেলে।

Sylhet · 2017

বাসবত্রাস কে?
"লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে।"- দ্বারা কী বোঝানো হয়েছে?
উদ্দীপকের ছোট ছেলে 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার কোন চরিত্রের অনুরূপ? কীভাবে?
"উদ্দীপকের বড় ছেলে এবং 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার বিভীষণের আচরণ ভিন্ন উদ্দেশ্যপ্রসূত।”- মন্তব্যটি বিবেচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

১৭৫৭ সালে পলাশির প্রান্তরে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল যাদের বিশ্বাসঘাতকতায় তাদের মধ্যে অন্যতম প্রধান সেনাপতি মিরজাফর! প্রধান সেনাপতি হয়েও তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেননি। শুধু মিরজাফরই নয়- রাজবল্লভ, রায়দুর্লভ, উমিচাঁদ, জগৎশেঠও যুদ্ধে চরম অসহযোগিতা করেছে। কিন্তু মোহনলাল ও মিরমর্দান বাঙালি জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেননি। দেশের জন্য যুদ্ধ করেছেন এবং জীবন দিয়েছেন। পক্ষান্তরে মিরজাফর এবং তার দোসররা বাঙালি জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং বাঙালি জাতিকে প্রায় ২০০ বছর ইংরেজদের গোলামি করতে বাধ্য করেছে।

Barisal · 2017

'বিধু' শব্দের অর্থ কী?
"চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে" পঙ্ক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর।
উদ্দীপকে বর্ণিত বিশ্বাসঘাতকতা 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার বিষয়বস্তুতে কীভাবে প্রতিফলিত হয়েছে? আলোচনা কর।
"উদ্দীপকটি 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার আংশিক রূপায়ণ মাত্র।”- তোমার মতামতসহ উক্তিটি বিচার কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"নূরলদীন ও মেঘনাদ উভয়ের মধ্যে দেশপ্রেমিকের নিদর্শন রয়েছে।"- বিশ্লেষণ কর।উদ্দীপকের চতুর্থ পঙ্ক্তির সাথে 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার সম্পর্ক নির্ণয় কর।"উদ্দীপকের মূলভাব ও 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার মূলভাব একসূত্রে গাঁথা।" উক্তিউদ্দীপকের বক্তব্যের সাথে 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার বক্তব্যের কী মিল পাওয়া য“দেশপ্রেম প্রকৃত বীরের ধর্ম"- উদ্দীপক ও 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতা অনুসরণে বিউদ্দীপকের মুক্তিযোদ্ধাদের কোন কোন বৈশিষ্ট্য 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার মেঘনা'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার সাথে উদ্দীপকের কোন দিকটির সাদৃশ্য রয়েছে তা আলোচনা'নিরস্ত্র মানুষ হত্যা কাপুরুষোচিত' উদ্দীপক ও 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার আলোকউদ্দীপকে বর্ণিত রাজাকার-আল-বদর বাহিনী, এবং কবিতায় বর্ণিত বিভীষণের ভূমিকার সাদৃশ্"উদ্দীপকের বড় ছেলে এবং 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার বিভীষণের আচরণ ভিন্ন উদ্দেশউদ্দীপকের ছোট ছেলে 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার কোন চরিত্রের অনুরূপ? কীভাবে?"উদ্দীপকটি 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার আংশিক রূপায়ণ মাত্র।”- তোমার মতামতসহ উক

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।