উদ্দীপকে বর্ণিত রাজাকার-আল-বদর বাহিনী, এবং কবিতায় বর্ণিত বিভীষণের ভূমিকার সাদৃশ্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত রাজাকার আল-বদর বাহিনী এবং কবিতায় বর্ণিত বিভীষণের ভূমিকা সাদৃশ্যপূর্ণ। কারণ তারা উভয়েই স্বদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। স্বদেশের মাটি, মানুষের প্রতি গভীর ভালোবাসাই দেশপ্রেম। কিন্তু কিছু মানুষ দেশের স্বার্থ অপেক্ষা ব্যক্তিস্বার্থকে বড় করে দেখে। এরা প্রকৃত অর্থে দেশের শত্রু। 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় রাবণের ভাই বিভীষণের মধ্যে দেশদ্রোহিতার প্রতিফলন ঘটেছে। তার সহায়তায় লক্ষ্মণ মেঘনাদকে অন্যায়ভাবে হত্যা করে। বিভীষণ লক্ষ্মণকে সহায়তা করে মূলত যে কাজটি করেছে তাকে এককথায় বলা যায় বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতা। উদ্দীপকে ১৯৭১ সালে যারা এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের কথা বলা হয়েছে। তারাও দেশদ্রোহী, বিশ্বাসঘাতক। নিজেদের স্বার্থে তারা পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করেছে। তাদের সহায়তা নিয়েই হানাদার বাহিনী এদেশে নির্মম হত্যাযজ্ঞ চালায়। এই দেশদ্রোহিতার ভূমিকায় রাজাকার- আলবদর বাহিনী এবং বিভীষণের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত রাজাকার-আল-বদর বাহিনী, এবং কবিতায় বর্ণিত বিভীষণের ভ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর