"নূরলদীন ও মেঘনাদ উভয়ের মধ্যে দেশপ্রেমিকের নিদর্শন রয়েছে।"- বিশ্লেষণ কর।
উত্তর: "নূরলদীন ও মেঘনাদ উভয়ের মধ্যে দেশপ্রেমিকের নিদর্শন রয়েছে।"- মন্তব্যটি যথার্থ। একজন দেশপ্রেমিকের কাছে মা ও মাতৃভূমি একই অর্থ বহন করে। কারণ স্বদেশ ও তার আলো-বাতাস তাকে মানুষ করেছে। তাই প্রত্যেকেই তার দেশকে ভালোবাসে, শ্রদ্ধা করে। দেশের জন্য জীবন দিতেও কুণ্ঠিত হয় না। উদ্দীপকের নূরলদীন একজন দেশপ্রেমিক গণনেতা। কারণ নূরলদীন একদিন শত্রুর বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছিলেন। তাই যখনই বাংলার অসহায় মানুষ শত্রুর কবলে পড়ে তখনই সেই সাহসী সংগ্রামী নেতা নূরলদীনের কথা মনে পড়ে। উদ্দীপকের নূরলদীনের মতো মেঘনাদও একজন দেশপ্রেমিক। তার চাচা বিভীষণ যখন স্বজাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তখন মেঘনাদ তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে। এতে মেঘনাদের দেশপ্রেমের পূর্ণাঙ্গ পরিচয় স্পষ্ট হয়ে ওঠে। এছাড়াও মৃত্যু আসন্ন জেনেও সে লড়াই করে স্বর্ণলঙ্কা বাঁচাতে চেয়েছে, অস্ত্র হাতে দেশের শত্রু বিনাশ করতে চেয়েছে। উদ্দীপকের নূরলদীন ও 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার মেঘনাদ দুজনেই বীর। তারা বীরত্বের সঙ্গে স্বদেশের সম্মান রক্ষা করতে চেষ্টা করেছেন। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি সত্য।
HSC Bangla 1st Paper কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ · সৃজনশীল
"নূরলদীন ও মেঘনাদ উভয়ের মধ্যে দেশপ্রেমিকের নিদর্শন রয়েছে।"- বিশ্লেষ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর