'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার সাথে উদ্দীপকের কোন দিকটির সাদৃশ্য রয়েছে তা আলোচনা কর।
উত্তর: 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার সঙ্গে উদ্দীপকের সাদ্দাম হোসেনের স্বদেশপ্রীতির সাদৃশ্য রয়েছে। প্রত্যেক দেশপ্রেমিক মানুষের কাছে সবচেয়ে প্রিয় তার দেশ। দেশ শত্রু দ্বারা আক্রান্ত হলে, তারা কখনো পিছিয়ে যায় না, সর্বশক্তি দিয়ে শত্রুর মোকাবিলা করে। প্রয়োজনে দেশের জন্য তারা জীবন দিতে প্রস্তুত থাকে, তবু দেশের ভাগ্যকে শত্রুর হাতে তুলে দিতে চায় না। 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় রাবণপুত্র মেঘনাদের মধ্যে স্বদেশপ্রীতি লক্ষ করা যায়। রামচন্দ্র কর্তৃক দ্বীপরাজ্য স্বর্ণলঙ্কা আক্রান্ত হলে মেঘনাদ নিজ 'রাজ্যকে রক্ষা করার জন্য মরিয়া হয়ে ওঠে। যুদ্ধজয় নিশ্চিত করার জন্য সে যুদ্ধযাত্রার পূর্বে ইষ্টদেবতার পূজা করতে নিকুম্ভিলা যজ্ঞাগারে যায়। সেখানেই শত্রু লক্ষ্মণের হাতে নিরস্ত্র অবস্থায় মেঘনাদ মৃত্যুবরণ করে। উদ্দীপকের সাদ্দাম হোসেনও মেঘনাদের মতোই দেশপ্রেমিক। ইরাককে পৃথিবীর শ্রেষ্ঠ মুসলিম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে তিনি প্রাণপণ চেষ্টা করেছেন। অবশেষে তিনি প্রাণ দিয়েছেন।
HSC Bangla 1st Paper কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ · সৃজনশীল
'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার সাথে উদ্দীপকের কোন দিকটির সাদৃশ্য রয়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর