'নিরস্ত্র মানুষ হত্যা কাপুরুষোচিত' উদ্দীপক ও 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার আলোকে উক্তিটি বিচার কর।
উত্তর: 'নিরস্ত্র মানুষ হত্যা কাপুরুষোচিত।' উদ্দীপক ও 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার আলোকে উক্তিটি বিচার করা যায়। প্রকৃত বীর সাহসের সঙ্গে শত্রুকে মোকাবিলা করে। নিরস্ত্র অবস্থায় শত্রুকে হত্যা করা প্রকৃত বীরের ধর্ম নয়। তা তার নীতিবিরুদ্ধ। কাপুরুষেরাই নিরস্ত্র অবস্থায় দুর্বলকে হত্যা করে। 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় লক্ষ্মণ নিকুম্ভিলা যজ্ঞাগারে নিরস্ত্র মেঘনাদকে যুদ্ধে আহ্বান করে। লক্ষ্মণ তলোয়ার কোষমুক্ত করলে মেঘনাদ অস্ত্রাগারে গিয়ে যুদ্ধের সাজে সেজে আসতে চায়। কিন্তু লক্ষ্মণ তাকে সময় ও সুযোগ না দিয়ে তাঁকে আক্রমণ করে এবং অন্যায়ভাবে হত্যা করে। লক্ষ্মণের এ কাজ মূলত কাপুরুষোচিত। উদ্দীপর্কেও অনুরূপ কাপুরুষোচিত হত্যাকাণ্ডের পরিচয় তুলে ধরা হয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা নির্বিচারে হত্যা করে এদেশের মানুষকে। প্রকৃত বীর প্রতিপক্ষকে ভয় করে না এবং নিরস্ত্র কাউকে আঘাতও করে না। কিন্তু এটা যারা করে তারা কাপুরুষ। এ দিক থেকে লক্ষ্মণ এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর ভূমিকা কাপুরুষোচিত।
HSC Bangla 1st Paper কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ · সৃজনশীল
'নিরস্ত্র মানুষ হত্যা কাপুরুষোচিত' উদ্দীপক ও 'বিভীষণের প্রতি মেঘনাদ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর