উদ্দীপকের ছোট ছেলে 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার কোন চরিত্রের অনুরূপ? কীভাবে?
উত্তর: উদ্দীপকের ছোট ছেলে 'বিভীষণের' প্রতি মেঘনাদ' কবিতার মেঘনাদ চরিত্রের অনুরূপ। স্বদেশের প্রতি ভালোবাসা মানুষকে মহৎ করে। একজন দেশপ্রেমিক দেশের স্বার্থে জীবন বিসর্জন দিতেও কুণ্ঠিত হয় না। দেশপ্রেমিক সব যুগে সব কালে মানুষের নন্দিত ও বন্দিত হন। প্রকৃতপক্ষে দেশপ্রেমিকের স্থান সর্বত্র আর বিশ্বাসঘাতকের স্থান স্বার্থগণ্ডির মধ্যেই সীমাবদ্ধ। উদ্দীপকের দুই ছেলের মধ্যে ছোট ছেলে পিতার ব্যবসায়ের দুর্দিনে এগিয়ে এসে হাল ধরে, আর বড় ছেলে পিতার স্বভাব বৈশিষ্ট্যের সমালোচনা করে, পিতাকে ব্যর্থ বলে দোষারোপ করে দূরে সরে যায়। কোনো সহযোগিতা না করে আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতার পরিচয় দেয়। 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় দেখা যায়, রামচন্দ্র কর্তৃক দ্বীপরাজ্য স্বর্ণলঙ্কা আক্রান্ত হলে রাজা রাবণ প্রতিরোধের চেষ্টা করেন। রাবণের ছোট ভাই বিভীষণ বিশ্বাসঘাতকতা করে শত্রুপক্ষের সাথে হাত মেলালেও পুত্র মেঘনাদ স্বর্ণলঙ্কাকে শত্রুমুক্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়। পিতার আদেশ, নিজের বংশমর্যাদা ও রাজ্য রক্ষার জন্য মেঘনাদের এই বৈশিষ্ট্য উদ্দীপকের ছোট ছেলের ভূমিকার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ · সৃজনশীল
উদ্দীপকের ছোট ছেলে 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার কোন চরিত্রের অনুর…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর