'হায় তাত, উচিত কি তব এ কাজ?'- কে, কেন এ উক্তিটি করেছিল?
উত্তর: নিজের জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব এবং স্বজাতির প্রতি কর্তব্য জলাঞ্জলি দিয়ে বিভীষণ বিশ্বাসঘাতকতা করে রামানুজ লক্ষ্মণকে নিকুম্ভিলা যজ্ঞাগারে নিয়ে যাওয়ায় মেঘনাদ তাকে উদ্দেশ করে প্রশ্নোক্ত উক্তিটি করেছিল। লঙ্কাপুরীকে রামচন্দ্রের হাত থেকে বাঁচাতে এবং যুদ্ধজয় নিশ্চিত করতে মেঘনাদ সেনাপতির দায়িত্ব গ্রহণ করে। যুদ্ধে যাওয়ার আগে মেঘনাদ নিকুম্ভিলা যজ্ঞাগারে ইষ্টদেবতা অগ্নিদেবের পূজা করতে যায়। লক্ষ্মণকে সেখানে প্রবেশ করতে বিভীষণ সহায়তা করে। তার এমন বিশ্বাসঘাতক আচরণে মেঘনাদ ব্যথিত হয়। প্রশ্নোক্ত উক্তিটির মধ্য দিয়ে শত্রুকে পথ চিনিয়ে ঘরে নিয়ে আসা উচিত হয়েছে কিনা মেঘনাদ তা তার পিতৃব্য বিভীষণের কাছে জানতে চেয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ · সৃজনশীল
'হায় তাত, উচিত কি তব এ কাজ?'- কে, কেন এ উক্তিটি করেছিল?
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর