সাহিত্যে কী একেবারে পরিহার্য? ব্যাখ্যা কর।
উত্তর: সাহিত্যে যা অসত্য, ধর্মবিরুদ্ধ; পরনিন্দা বা পরপীড়ন তা একেবারে পরিহার্য। 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' সাহিত্য রচনার উদ্দেশ্য হলো সত্য ও ধর্মকে প্রতিষ্ঠিত করা। যদি কেউ সাহিত্যে অসত্য, ধর্মবিরুদ্ধ বা পরনিন্দা বা স্বার্থসাধন সংশ্লিষ্ট বিষয় উপস্থাপন করেন তবে সেই সাহিত্যের অবস্থান সাহিত্যের উদ্দেশ্য থেকে অনেক দূরে। তাই সত্যহীন ও ধর্মহীন বিষয় সাহিত্যে আনা একেবারেই উচিত নয়। এই সত্যহীন ও ধর্মহীন বিষয় সাহিত্যে উপস্থাপন করাকে লেখক মহাপাপ হিসেবে বিবেচনা করেছেন। সারকথা: সাহিত্যের বিষয় সবসময় সত্য ও ও সুন্দর হওয়া বাঞ্ছনীয়। অসত্য ও ধর্মহীন বিষয় সাহিত্যে আনা উচিত নয়।
HSC Bangla 1st Paper গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন · সৃজনশীল
সাহিত্যে কী একেবারে পরিহার্য? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর