উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
উত্তর: উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের সাহিত্যের ভাষা হবে সহজ-সরল ও জড়তামুক্ত- এ দিকটি প্রকাশ পেয়েছে। সাহিত্য মানুষের কথা বলে। যা মানুষের জন্য রচিত হবে তার ভাষা হতে হবে সহজ ও সরল। জটিল ভাষার মোড়কে জড়িয়ে রাখলে সাহিত্য সব মানুষের কাছে পৌঁছাবে না। তাই সাহিত্যে মনের ভাব প্রকাশের জন্য সহজ ও সরল ভাষা বেছে নিতে হবে। উদ্দীপকে বলা হয়েছে বাংলা সাহিত্যে স্থায়ী প্রভাব বিস্তার করতে চাইলে সর্বপ্রথম লেখার জড়তা দূর করার দিকে নজর দিতে হবে। রচনার জড়তা দূর হলে লেখায় ঝরনার মতো চপলতা চলে আসে। যে সাহিত্য জড়, সেই সাহিত্যের প্রাণ নেই; সেই নির্জীব সাহিত্য দিয়ে আমাদের কোনো উপকার হবে না। যে সাহিত্য মানুষের উপকারে আসে না তা স্থায়ী সাহিত্যও হতে পারে না। অন্যদিকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের লেখক বলেছেন, অজানা ভাষা থেকে কিংবা অন্য গ্রন্থের সাহায্য নিয়ে জটিল ভাষার কোটেশন ব্যবহার করা যাবে না। কারণ ছাড়া অলংকারের ব্যবহার থেকে বিরত থাকতে হবে। যিনি সহজ ভাষায় মনের ভাব প্রকাশ করতে পারেন তিনিই শ্রেষ্ঠ লেখক। লেখক মনে করেন, সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার সরলতা। তাই বলা যায় যে, উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের সাহিত্যের ভাষা হবে সহজ, সরল ও জড়তামুক্ত- এই দিকটি প্রকাশিত হয়েছে। সারকথা: আলোচ্য প্রবন্ধে লেখক সাহিত্যের ভাষা হিসেবে সহজ-সরল ও জড়তামুক্ত ভাষাকে প্রাধান্য দিয়েছেন। উদ্দীপকেও সহজ-সরল ও জড়তামুক্ত ভাষার কথা বলা হয়েছে। সহজ ও সরল ভাষায় রচিত সাহিত্য মানুষের কাছাকাছি পৌঁছায় বলে তা বাংলা সাহিত্যে স্থায়িত্ব লাভ করে।
HSC Bangla 1st Paper গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন · সৃজনশীল
উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কোন দিকট…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর