উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কোন দিকটিকে নির্দেশ করে?
উত্তর: উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের বিদ্যা প্রকাশের চেষ্টা না করা এবং নিজ ভাষায় সাহিত্য রচনা করার দিকটিকে নির্দেশ করে। প্রত্যেক সাহিত্যিকের উচিত মাতৃভাষায় সাহিত্য রচনা করা। যাতে তিনি সাহিত্যের মাধ্যমে সাধারণের দুঃখ-কষ্ট, আনন্দ-বেদনা স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে পারেন। মাতৃভাষায় সাহিত্য রচনা না করলে তাতে দেশের সাধারণ মানুষ সাহিত্যের রস লাভ থেকে বঞ্চিত থাকে। উদ্দীপকের কবিতাংশে দেখা যায়, কবি তাঁর মাতৃভাষাকে অবহেলা করে অন্য ভাষায় সাহিত্য রচনা করেছেন। কিন্তু তিনি তাতে খ্যাতি লাভ করতে পারেননি। অন্য ভাষায় সাহিত্য রচনা কবির কাছে ভিক্ষাবৃত্তির মতো মনে হয়েছে। তিনি মনে করেন, নিজ ভাষাকে অবহেলা করে অন্য ভাষায় সাহিত্য রচনা করার মানে হলো- ফুল ছেড়ে শৈবাল নিয়ে খেলা করা। মাতৃভাষায় সাহিত্য রচনা করার গুরুত্বের দিকটি আলোচা প্রবন্ধেও প্রকাশ পেয়েছে। প্রাবন্ধিকের মতে, বিদ্যা প্রকাশের চেষ্টা করা ঠিক নয়। তাতে পাঠক বিরক্ত হন এবং রচনা উৎকর্ষ হারায়। তাই মাতৃভাষায় সহজ-সরলভাবে সাহিত্য রচনা করা উচিত। তিনি মনে করেন, অন্যান্য ভাষার কোটেশনও সাহিত্যের মানকে নষ্ট করে দেয়। তাই। বলা যায় যে, উভয় স্থানে বিদ্যা প্রকাশের চেষ্টা না করে মাতৃভাষায় সাহিত্য রচনা করার দিকটি নির্দেশিত হয়েছে। সারকথা: নিজের ভাষায় সাহিত্যসাধনা করা উচিত, বিদ্যা জাহির করার চেষ্টা করা উচিত নয়। উদ্দীপক ও প্রবন্ধে এই কথাই বলা হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন · সৃজনশীল
উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কোন দিকট…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর