উদ্দীপকটি 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কোন বিষয়টিকে নির্দেশ করে?
উত্তর: উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের সত্য ও ধর্মই যে সাহিত্যের উদ্দেশ্য সেই বিষয়টি নির্দেশ করে। সাহিত্য মানুষের কথা বলে। মানুষ ছাড়া সাহিত্য এক প্রকার অসম্ভব। তাই মানুষের কল্যাণে সত্য ও ধর্মের প্রতিনিধিত্ব করা সাহিত্যের অন্যতম কাজ। তা না হলে সাহিত্য তার গতিপথ থেকে বিচ্যুত হয়। উদ্দীপকের প্রাবন্ধিক ইব্রাহীম মণ্ডল বলেন, শিল্পের বর্ণনা বা বক্তব্য খুবই বলিষ্ঠ ও শক্তিশালী। শিল্পের বাণী বা বক্তব্য হয়ে থাকে চিরন্তন। এই চিরন্তন বাণী ধর্মীয় বাণীর মতোই বিশ্বাসযোগ্য ও অনিন্দ্য হয়ে থাকে। আলোচ্য প্রবন্ধেও আমরা তেমনটা দেখতে পাই। প্রাবন্ধিক বলেন- যা অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা, পরপীড়ন কিংবা স্বার্থসাধন যার উদ্দেশ্য সেই লেখা কখনো হিতকর বা কল্যাণকর হতে পারে না। তাই সাহিত্যে তা বর্জন করতে হবে। অসত্য, ধর্মবিরুদ্ধ বক্তব্য, পরনিন্দা, পরপীড়ন এবং স্বার্থসাধনের ঊর্ধ্বে উঠে সত্য ও ধর্মের কথা সাহিত্যে তুলে আনতে হবে। কারণ সত্য ও ধর্মই হলো সাহিত্যের উদ্দেশ্য। তাই বলা যায় যে, উদ্দীপকটি 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের সত্য ও ধর্মই যে সাহিত্যের উদ্দেশ্য সেই বিষয়টি নির্দেশ করে। সারকথা: সত্য ও ধর্ম একটি অন্যটির পরিপূরক। ধর্ম ও সত্য ছাড়া মহৎ সাহিত্য কল্পনা করা যায় না। উদ্দীপক ও 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি ও নিবেদন' প্রবন্ধে এমনটাই বলা হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন · সৃজনশীল
উদ্দীপকটি 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কোন বিষ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর