উদ্দীপকের সঙ্গে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কোন দিকটির মিল রয়েছে?
উত্তর: উদ্দীপকের সঙ্গে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের প্রাবন্ধিকের আকাঙ্ক্ষার মিল রয়েছে। সাহিত্য একটি দেশ বা জাতির দর্পণ। সাহিত্যের মাধ্যমে দেশের অনেক বিষয় সবার সামনে স্পষ্ট হয়। তাই একজন সাহিত্যিকের উৎকৃষ্ট মানের সাহিত্য রচনার প্রতি গুরুত্ব দেওয়া উচিত। উদ্দীপকের কবিতাংশে কবি বলেছেন, শুধু ভঙ্গি দিয়ে বা সত্য মূল্য না দিয়ে সাহিত্যে খ্যাতি লাভ করার চেষ্টা ঠিক নয়। তাই কবি প্রত্যাশা করেছেন এমন একজন কবির যিনি সাধারণ মানুষের দুঃখ-বেদনার কথা সাহিত্যে প্রকাশ করবেন। কবি সেই গুণী কবির কাছে প্রত্যাশা করেন, যারা কাছে থেকে দূরে তাদের কথা তিনি শুনতে পাবেন তার সাহিত্যের মাধ্যমে। আলোচ্য প্রবন্ধেও প্রাবন্ধিক নবীন লেখকদের কাছে এমনই প্রত্যাশা করেছেন। প্রাবন্ধিক চেয়েছেন, নতুন লেখকরা কিছু নিয়ম মেনে মানবের কল্যাণ হয় এমন সাহিত্য রচনা করবেন। তারা নিয়মগুলো রক্ষা করলে বাংলা সাহিত্যের উন্নতি হবে। তাই বলা যায় যে, উদ্দীপকের সঙ্গে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' লেখকের এই আকাঙ্ক্ষার মিল রয়েছে। সারকথা: উদ্দীপকের কবি যে প্রত্যাশা করেছেন, 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের লেখকও একই প্রত্যাশা করেছেন।
HSC Bangla 1st Paper গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর