উদ্দীপকটি 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কোন বিষয়টিকে নির্দেশ করে?
উত্তর: না, উদ্দীপকটি আলোচ্য প্রবন্ধের সামগ্রিক দিক নির্দেশে সমর্থ নয়। সত্য ও ধর্ম ছাড়া কোনোকিছুই কল্পনা করা যায় না। এটি সাহিত্যের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। যে সাহিত্য মানুষের জন্য রচিত সেখানে সত্য ও ধর্ম থাকা অনিবার্য। যে সাহিত্য সত্য ও ধর্মের পথ থেকে বিচ্যুত সেই সাহিত্য মানুষের জন্য রচিত হতে পারে না। উদ্দীপকে সাহিত্যের বাণীর সঙ্গে ধর্মের বাণীর তুলনা করা হয়েছে। উদ্দীপকের প্রাবন্ধিক বলেন, শিল্প চিরন্তন এবং ধর্মীয় বাণীর মতোই তা বিশ্বাস্য ও অনিন্দ্য। তাছাড়া প্রাবন্ধিক আরও বলেন, শিল্প চরিত্রের কথা বলে এবং ধর্ম বলে আত্মার কথা। চরিত্রের মধ্যে আত্মা প্রতিষ্ঠিত না হলে ধর্ম রক্ষিত হয় না। তাই সাহিত্যে ধর্মরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধেও বলা হয়েছে। কিন্তু এই বিষয়টি ছাড়া আরও অনেক বিষয় প্রবন্ধে উঠে এসেছে। সেসব বিষয় উদ্দীপকে অনুপস্থিত। 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের প্রাবন্ধিক নতুন লেখকদের প্রতি কিছু পরামর্শ দিয়েছেন। যেমন- যশ ও অর্থের জন্য লেখা যাবে না; মানুষের কল্যাণ না হলে লেখা যাবে না; অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা, পরপীড়ন বা স্বার্থসাধন সাহিত্যের মাধ্যমে করা যাবে না; লিখেই ছাপানোর কথা চিন্তা করা যাবে না; নিজের বিদ্যা প্রকাশের চেষ্টা করা যাবে না; অলংকার প্রয়োগ বা রসিকতার ক্ষেত্রে সাবধান হতে হবে প্রভৃতি আরও অনেক বিষয়ে প্রাবন্ধিক পরামর্শ দিয়েছেন। কিন্তু উদ্দীপকে কেবল সাহিত্যের সঙ্গে ধর্ম ও সত্যের যোগসূত্রের বিষয়টি উপস্থাপিত হয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকটি আলোচ্য প্রবন্ধের সামগ্রিক দিক নির্দেশে 'সমর্থ নয়। সারকথা: সত্য ও। ধর্ম ছাড়া সাহিত্য কল্পনা করা যায় না। উদ্দীপকে সত্য ও ধর্মের কথা বলা হলেও 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি • নিবেদন' প্রবন্ধে সত্য ও ধর্ম ছাড়াও আরও অনেক বিষয় উঠে এসেছে যেগুলো উদ্দীপকে অনুপস্থিত।
HSC Bangla 1st Paper গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন · সৃজনশীল
উদ্দীপকটি 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কোন বিষ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর