উদ্দীপকের তরুণ কবিদের সঙ্গে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কাদের সাদৃশ্য রয়েছে?
উত্তর: উদ্দীপকের তরুণ কবিদের সঙ্গে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের নতুন লেখকদের সাদৃশ্য রয়েছে। একটি সাহিত্য কতটুকু কালোত্তীর্ণ হবে, আদৌ হবে কিনা তা নির্ভর করে সময়ের ওপর। মানুষ চাইলেই কোনো সাহিত্য কালোত্তীর্ণ হয় না, একজন লেখককেও সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়। উদ্দীপকে নব্বই দশকে আবির্ভাব ঘটা কিছু তরুণ প্রতিভাবান কবির কথা বলা হয়েছে। উদ্দীপকের প্রাবন্ধিক মুহম্মদ মতিউর রহমানের মতে, তাদেরকে সঠিকভাবে চিহ্নিত ও মূল্যায়ন করার জন্য আরও কিছু সময় প্রয়োজন। সাহিত্য রচনা করে তাৎক্ষণিকভাবে কালোত্তীর্ণ করা যায় না। প্রবন্ধেও লেখক এমন কথাই বলেছেন। তিনি সাহিত্যকাজে নিয়োজিত নতুন লেখকদের উদ্দেশ্যে বলেন, যা লিখবেন তা হঠাৎ ছাপানো যাবে না। কিছু কাল ফেলে রাখতে হবে। তারপর আবার তা সংশোধন করতে হবে। এতে করে সাহিত্য উৎকর্ষ লাভ করবে। অর্থাৎ নতুন লেখকদের প্রতি প্রাবন্ধিকের নিবেদন তাৎক্ষণিক সাহিত্যচর্চার ফল লাভে যেন তারা উৎকণ্ঠিত না হন। তাই বলা যায় যে, উদ্দীপকের তরুণ কবিদের সঙ্গে আলোচ্য প্রবন্ধের নতুন লেখকদের সাদৃশ্য রয়েছে। সারকথা: সাহিত্যে তাৎক্ষণিকভাবে খ্যাতি বা যশ লাভ করা যায় না। তার জন্য প্রয়োজন সময়। উদ্দীপকের তরুণ কবিদের এবং আলোচ্য প্রবন্ধের নতুন লেখকদের এই নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন · সৃজনশীল
উদ্দীপকের তরুণ কবিদের সঙ্গে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন'…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর