"উদ্দীপকটি আলোচ্য প্রবন্ধের খন্ডাংশমাত্র"- মন্তব্যটি যথার্থ। "
আমাদের দেশে এমন অনেক সাহিত্যিক রয়েছেন যারা রাতারাতি খ্যাতি লাভ করতে চান। তারা বুঝতে পারেন না সমসাময়িক কোনো বিষয় নিয়ে হঠাৎ করে দুকলম লিখলেই তা প্রকৃত সাহিত্য হয়ে ওঠে না। তার জন্য প্রয়োজন সময়, শ্রম ও নিষ্ঠা।
উদ্দীপকের প্রাবন্ধিকের মতে, সাহিত্যিকের সঠিকভাবে মূল্যায়িত হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করা প্রয়োজন। এজন্য তিনি নব্বই দশকে আবির্ভাব ঘটা তরুণ কবিদের সাহিত্যমূল্য ও সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠা লাভ করার জন্য সময় প্রয়োজন বলে মনে করেন। 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের প্রাবন্ধিকও এমন মত প্রকাশ করেছেন। তাঁর মতে, সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। সাহিত্য রচনার পর সাহিত্যিককে কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তাহলে তার লেখাটি উৎকর্ষ লাভ করবে এবং সাহিত্যিক হিসেবে তিনিও প্রতিষ্ঠা পাবেন। এই বিষয়টি ছাড়াও প্রাবন্ধিক নতুন লেখকদের আরও কিছু নিদের্শনা দিয়েছেন, যে নিবেদনগুলো উদ্দীপকে অনুপস্থিত।
প্রাবন্ধিক বাংলা সাহিত্য ও বাংলার নব্য লেখকদের উন্নতির কথা বিবেচনা করে কীভাবে সাহিত্য রচনা করা যায় তা নিয়ে বিস্তর আলোচনা করেছেন। উদ্দীপকে তার একটি মাত্র বিষয়ের প্রকাশ দেখা যায়, অন্যান্য বিষয় অনুপস্থিত। তাই বলা যায়, উদ্দীপকটি আলোচ্য প্রবন্ধের খন্ডাংশমাত্র।
সারকথা: যেকোনো সাহিত্যিক ও তার সাহিত্যের মান ৭ সঠিকভাবে মূল্যায়ন করার জন্য কিছু সময় প্রয়োজন। উদ্দীপক ও প্রবন্ধে এই বিষয়টি প্রকাশ পেয়েছে। এই বিষয়টি ছাড়া উদ্দীপকে অন্যান্য বিষয় অনুপস্থিত থাকায় বলা যায়, মন্তব্যটি যথার্থ।