"অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে, লোকরঞ্জন-প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে।"- ব্যাখ্যা কর।
উত্তর: "অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে, লোকরঞ্জন-প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে।" বলতে লেখক পাঠকের মনোরঞ্জন অপেক্ষা লেখার মান গুরুত্বপূর্ণ- এই বিষয়টি বোঝাতে চেয়েছেন। 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধে লেখক, নব্য লেখকদের টাকার জন্য লিখতে নিষেধ করেছেন। তিনি মনে করেন, এখনও আমাদের টাকার জন্য লেখার সময় আসেনি। অর্থের উদ্দেশ্যে লিখলে পাঠকের মনোরঞ্জন করতে হবে। ফলে রচনা বিকৃত ও অনিষ্টকর হয়ে যেতে পারে। আমাদের দেশের পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করে এমন কথা বলেছেন প্রাবন্ধিক। সারকথা: অর্থের জন্য লিখিত রচনা বিকৃত ও অনিষ্টকর হয়। এতে লেখকের মধ্যে পাঠকের মনোরঞ্জনের চেষ্টা তীব্র হয়ে দেখা দেয়।
HSC Bangla 1st Paper গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন · সৃজনশীল
"অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে, লোকরঞ্জন-প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে।"-…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর