"যাঁহারা সাময়িক সাহিত্যে ব্রতী, তাঁহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া উঠে না।"- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: "যাঁহারা সাময়িক সাহিত্যে ব্রতী, তাঁহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া উঠে না।" উক্তিটি লেখক যারা সাময়িক সাহিত্য নিয়ে কাজ করেন তাদের লক্ষ্য করে করেছেন। 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' লেখক নতুন লেখকদের লেখা কিছুকাল ফেলে রাখতে বলেছেন এবং কিছুদিন পরে তা সংশোধনের পরামর্শ দিয়েছেন। প্রবন্ধ, নাটক, উপন্যাস প্রভৃতি কিছুকাল ফেলে রাখলে সেগুলোর কিছু দোষ নজরে আসে। পরে তা সংশোধন করা যায়। এভাবে রচনা বিশেষ উৎকর্ষ লাভ করে। কিন্তু যারা সাময়িক সাহিত্য নিয়ে কাজ করেন তাদের পক্ষে লেখা কিছুকাল ফেলে রাখা সম্ভব হয় না। এই বিষয়টি বোঝাতেই লেখক প্রশ্নোক্ত কথাটি বলেছেন। সারকথা: যারা লিখেই প্রকাশ করতে উঠে-পড়ে লেগে যায় তাদের লেখার ভুলগুলো সংশোধন হয় না।
HSC Bangla 1st Paper গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন · সৃজনশীল
"যাঁহারা সাময়িক সাহিত্যে ব্রতী, তাঁহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর