অন্য উদ্দেশ্যে লেখনী-ধারণ মহাপাপ- বলতে লেখক কী বুঝিয়েছেন?
উত্তর: সাহিত্যের উদ্দেশ্য থেকে যারা দূরে সরে গেছেন তাদের উদ্দেশ্য করে লেখক প্রশ্নোক্ত উক্তিটি করেছেন। প্রাবন্ধিকের মতে, সাহিত্যের উদ্দেশ্য হলো- সত্য ও ধর্মের পথে থাকা। সত্য ও ধর্ম সাহিত্যে অনিবার্যরূপে থাকতে হবে। যারা সাহিত্যে অসত্য, ধর্মবিরুদ্ধ বিষয়, পরনিন্দা বা পরপীড়ন ও স্বার্থের বিষয় নিয়ে আসেন তারা সত্য ও ধর্ম থেকে বিচ্যুত। সত্য ও ধর্ম ছাড়া অন্য উদ্দেশ্যে লেখনী ধারণকে লেখক মহাপাপ হিসেবে বিবেচনা করেছেন। সারকথা: সাহিত্যসাধনার উদ্দেশ্য সত্য ও ধর্মের পথ অনুসরণ। এর বাইরে লেখনী ধারণকে লেখক মহাপাপ মনে করেছেন।
HSC Bangla 1st Paper গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন · সৃজনশীল
অন্য উদ্দেশ্যে লেখনী-ধারণ মহাপাপ- বলতে লেখক কী বুঝিয়েছেন?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর