"উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের আংশিক ভাব ফুটে উঠেছে।"- মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: "উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের আংশিক ভাব ফুটে উঠেছে।"- মন্তব্যটি যথার্থ। সাহিত্য রচনাকালে লেখকদের অনেক বিষয় খেয়াল রেখে সাহিত্য রচনা করতে হয়। কোন বিষয়গুলো গ্রহণীয় বা বর্জনীয় তা মাথায় রেখে লেখকরা সাহিত্য রচনা করে থাকেন। উদ্দীপকে সাহিত্য রচনার বিষয়টিকে সরল বাক্য ও শব্দে সহজভাবে প্রকাশের দিকটি গুরুত্ব লাভ করেছে। সাহিত্যের ভাষা হবে সহজবোধ্য। সাহিত্যের কাজ ব্যক্তির অনুভূতিকে, মানুষের অন্তরের সত্যকে সুন্দর ও সরল ভাষায় বর্ণনা করা। 'বাঙ্গালার নব্য লেখকদিকের প্রতি নিবেদন' প্রবন্ধে প্রাবন্ধিক নতুন লেখকদের সাহিত্য রচনার সময় বিশেষ কিছু বিষয়ের প্রতি খেয়াল রেখে সাহিত্য রচনা করতে বলেছেন। প্রাবন্ধিক 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধে যেসব বিষয়ের দিকে নজর প্রদান করতে বলেছেন উদ্দীপকের বিষয়টি সেগুলোর মধ্যে একটি। কিন্তু এই বিষয়টি ছাড়া প্রবন্ধের অন্যান্য বিষয় উদ্দীপকে অনুপস্থিত থাকায় বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: আলোচ্য প্রবন্ধে সার্থক সাহিত্যের অনেক দিক প্রকাশ পেয়েছে। কিন্তু উদ্দীপকে আলোচ্য প্রবন্ধের আংশিক দিক ফুটে উঠেছে। প্রবন্ধের অন্যান্য দিক উদ্দীপকে প্রকাশিত হয়নি বলে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন · সৃজনশীল
"উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের আংশিক ভ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর