বাংলার নতুন লেখকদের প্রতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নিবেদন উদ্দীপকে যথার্থভাবে প্রকাশিত হয়েছে কি? উদ্দীপক ও প্রবন্ধের আলোকে তোমার মতামত দাও।
উত্তর: হ্যাঁ, বাংলার নতুন লেখকদের প্রতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নিবেদন উদ্দীপকে যথার্থভাবে প্রকাশিত হয়েছে। সাহিত্য মানুষের কথা বলে। সাহিত্যের মাধ্যমে একটি জাতির স্বরূপ উন্মোচন করা সম্ভব। কারণ একটি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থার চিত্র সাহিত্যের মাধ্যমে ফুটে ওঠে। উদ্দীপকে লক্ষ করা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বব্যাপী মূল্যবোধের অবক্ষয়, অর্থনৈতিক বিপর্যয়, হতাশা ও হাহাকারে উপমহাদেশ ছিল নানা অভিঘাতে বিপর্যন্ত। ঠিক এ সময়ে কাজী নজরুল ইসলাম ব্যক্তিজীবনের অভিজ্ঞতায় নির্মাণ করেন শাশ্বত কল্যাণ ও সাম্যবাদের মহাকাব্যিক জগৎ। তিনি লেখার মাধ্যমে অসাম্প্রদায়িক এক জগৎ সৃষ্টি করেন। সাহিত্যের মাধ্যমে মূলত তিনি মানুষের কল্যাণের কথাই বলতে চেয়েছেন। সাহিত্যের মাধ্যমে মানুষের কল্যাণ সাধনের বিষয়টি আলোচ্য প্রবন্ধেও প্রকাশিত হয়েছে। আলোচ্য প্রবন্ধের প্রাবন্ধিকও চেয়েছেন নতুন লেখকরা সাহিত্যের মধ্য দিয়ে মানুষ ও মানুষের কল্যাণের কথা বলবে।। আলোচ্য প্রবন্ধে লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নতুন লেখকদের প্রতি কিছু পরামর্শ দিয়েছেন। এর মধ্যে অন্যতম একটি পরামর্শ হলো- সাহিত্যচর্চার মাধ্যমে যদি মানবজাতির মঙ্গল করা যায় তবেই সাহিত্যচর্চা করা উচিত। উদ্দীপকেও সাহিত্যের মাধ্যমে মানুষের মঙ্গল সাধনার বিষয়টি ফুটে উঠেছে। তাই বলা যায়, বাংলার নতুন লেখকদের প্রতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়ের নিবেদন উদ্দীপকে যথার্থভাবে প্রতিফলিত হয়েছে। সারকথা: 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধে লেখক সাধারণ মানুষের মঙ্গলের জন্য সাহিত্যসাধনা করতে বলেছেন। উদ্দীপকে কাজী নজরুল ইসলামও সাধারণ মানুষের কল্যাণ কামনা করে সাহিত্যে মনোনিবেশ করেন।
HSC Bangla 1st Paper গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন · সৃজনশীল
বাংলার নতুন লেখকদের প্রতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নিবেদন উদ্দীপ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর