শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধে রচনার সরলতা ও পাঠকের বোধগম্যতার দিকটি প্রতিফলিত হয়েছে। সরলতা রচনার বড় গুণ। যিনি সহজে ও সরল ভাষায় রচনার বিষয়টি পাঠককে বোঝাতে পারেন, তিনি শ্রেষ্ঠ লেখক। রচনায় জটিল বাক্য ব্যবহার না করে সরল বাক্য ব্যবহার করলে পাঠকের বুঝতে সহজ হয়। উদ্দীপকে বলা হয়েছে প্রাঞ্জলতা রচনার বড় গুণ এবং লেখক যা লিখবেন তা পড়ামাত্র যেন পাঠক বুঝতে পারেন। যদি রচনার উদ্দেশ্য বা অর্থ পাঠক বুঝতে না পারেন তাহলে রচনার মূল্য থাকে না। জটিল বাক্য ও জটিল শব্দ পরিহার করার পরামর্শও দেওয়া হয়েছে। সাহিত্যের উদ্দেশ্য পাঠককে আনন্দ প্রদান করা, লেখকের স্বার্থ হাসিল করা নয়। অন্যদিকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধে লেখক অপ্রয়োজনে বাক্যে দুর্বোধ্য শব্দ ও অলংকার ব্যবহার করা থেকে বিরত থাকতে বলেছেন। যিনি সহজ ভাষায় নিজের মনের ভাব পাঠককে বোঝাতে পারেন, তিনিই শ্রেষ্ঠ লেখক। লেখকের মতে, সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার সরলতা। পরিশেষে বলা যায় যে, উদ্দীপকে আলোচ্য প্রবন্ধের সাহিত্যের ভাষা হবে সহজ, বোধগম্য ও সরল এই দিকটি পরিলক্ষিত হয়েছে। সারকথা: সাহিত্য রচনার ভাষ্য হওয়া উচিত প্রাঞ্জল এবং বাক্য হওয়া উচিত সহজ-সরল। উদ্দীপক ও আলোচ্য প্রবন্ধে এই বিষয়ে সুদৃষ্টি বা গুরুত্ব দেওয়া হয়েছে।

HSC Bangla 1st Paper গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন · সৃজনশীল

উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কোন দিকট…

উদ্দীপক

প্রাঞ্জলতা রচনার বড় গুণ। তুমি যাহা লিখিবে লোকে পড়িবামাত্র যেন তাহা বুঝিতে পারে। যাহা লিখিলে, লোকে যদি তাহা না বুঝিতে পারিল, তবে লেখা বৃথা, কিন্তু অনেক লেখক একথা মনে রাখেন না। জটিল বাক্য রচনা করিও না। অনেকগুলি বাক্য একত্রে জড়িত করা হইলে বাক্য জটিল হয়। যেখানে বাক্য জটিল হইয়া আসিবে, সেখানে জটিল বাক্যটি ভাঙিয়া ছোট ছোট সরল বাক্যে সাজাইবে।

উত্তর

'লোকরঞ্জন' বলতে জনসাধারণের মনোরঞ্জন বা সন্তোষ বিধানকে বোঝায়।

উত্তর

যশের জন্য লিখলে লেখার মান ও যশ কোনোটাই হবে না। এ কারণে লেখক যশের জন্য লিখতে নিষেধ করেছেন। 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধে প্রাবন্ধিক যশের জন্য লিখতে নিষেধ করেছেন। তিনি গুরুত্ব দিয়েছেন ভালো লেখার প্রতি। কারণ প্রাবন্ধিক জানেন যশ বা খ্যাতির দিকে গুরুত্ব দিলে লেখার মান ভালো করা সম্ভব নয়। লেখার মান ভালো হলে যশ আপনা-আপনিই আসবে। তাই লেখক যশের জন্য লিখতে নিষেধ করেছেন। সারকথা: প্রাবন্ধিক যশ লাভের জন্য লিখতে নিষেধ করেছেন, কারণ লেখার মান উন্নত ও ভাষা প্রাঞ্জল হলে যশ আপনিই আসবে।

উত্তর

উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধে রচনার সরলতা ও পাঠকের বোধগম্যতার দিকটি প্রতিফলিত হয়েছে। সরলতা রচনার বড় গুণ। যিনি সহজে ও সরল ভাষায় রচনার বিষয়টি পাঠককে বোঝাতে পারেন, তিনি শ্রেষ্ঠ লেখক। রচনায় জটিল বাক্য ব্যবহার না করে সরল বাক্য ব্যবহার করলে পাঠকের বুঝতে সহজ হয়। উদ্দীপকে বলা হয়েছে প্রাঞ্জলতা রচনার বড় গুণ এবং লেখক যা লিখবেন তা পড়ামাত্র যেন পাঠক বুঝতে পারেন। যদি রচনার উদ্দেশ্য বা অর্থ পাঠক বুঝতে না পারেন তাহলে রচনার মূল্য থাকে না। জটিল বাক্য ও জটিল শব্দ পরিহার করার পরামর্শও দেওয়া হয়েছে। সাহিত্যের উদ্দেশ্য পাঠককে আনন্দ প্রদান করা, লেখকের স্বার্থ হাসিল করা নয়। অন্যদিকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধে লেখক অপ্রয়োজনে বাক্যে দুর্বোধ্য শব্দ ও অলংকার ব্যবহার করা থেকে বিরত থাকতে বলেছেন। যিনি সহজ ভাষায় নিজের মনের ভাব পাঠককে বোঝাতে পারেন, তিনিই শ্রেষ্ঠ লেখক। লেখকের মতে, সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার সরলতা। পরিশেষে বলা যায় যে, উদ্দীপকে আলোচ্য প্রবন্ধের সাহিত্যের ভাষা হবে সহজ, বোধগম্য ও সরল এই দিকটি পরিলক্ষিত হয়েছে। সারকথা: সাহিত্য রচনার ভাষ্য হওয়া উচিত প্রাঞ্জল এবং বাক্য হওয়া উচিত সহজ-সরল। উদ্দীপক ও আলোচ্য প্রবন্ধে এই বিষয়ে সুদৃষ্টি বা গুরুত্ব দেওয়া হয়েছে।

উত্তর

"উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের আংশিক ভাব ফুটে উঠেছে।"- মন্তব্যটি যথার্থ। সাহিত্য রচনাকালে লেখকদের অনেক বিষয় খেয়াল রেখে সাহিত্য রচনা করতে হয়। কোন বিষয়গুলো গ্রহণীয় বা বর্জনীয় তা মাথায় রেখে লেখকরা সাহিত্য রচনা করে থাকেন। উদ্দীপকে সাহিত্য রচনার বিষয়টিকে সরল বাক্য ও শব্দে সহজভাবে প্রকাশের দিকটি গুরুত্ব লাভ করেছে। সাহিত্যের ভাষা হবে সহজবোধ্য। সাহিত্যের কাজ ব্যক্তির অনুভূতিকে, মানুষের অন্তরের সত্যকে সুন্দর ও সরল ভাষায় বর্ণনা করা। 'বাঙ্গালার নব্য লেখকদিকের প্রতি নিবেদন' প্রবন্ধে প্রাবন্ধিক নতুন লেখকদের সাহিত্য রচনার সময় বিশেষ কিছু বিষয়ের প্রতি খেয়াল রেখে সাহিত্য রচনা করতে বলেছেন। প্রাবন্ধিক 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধে যেসব বিষয়ের দিকে নজর প্রদান করতে বলেছেন উদ্দীপকের বিষয়টি সেগুলোর মধ্যে একটি। কিন্তু এই বিষয়টি ছাড়া প্রবন্ধের অন্যান্য বিষয় উদ্দীপকে অনুপস্থিত থাকায় বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: আলোচ্য প্রবন্ধে সার্থক সাহিত্যের অনেক দিক প্রকাশ পেয়েছে। কিন্তু উদ্দীপকে আলোচ্য প্রবন্ধের আংশিক দিক ফুটে উঠেছে। প্রবন্ধের অন্যান্য দিক উদ্দীপকে প্রকাশিত হয়নি বলে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারও মনোরঞ্জন করা নয়। এ দুয়ের ভিতর যে আকাশ-পাতাল প্রভেদ আছে, সেহাট ভুলে গেলেই লেখকেরা নিজে খেলা না করে পরের জন্যে খেলনা তৈরি করতে বসেন। সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য যে স্বধর্মচ্যূত হয়ে পড়ে, তার প্রমাণ বাংলাদেশে আজ দুর্লভ নয়।
উন্নত' শব্দের অর্থ কী?
"অসময়ে বা শূন্য ভান্ডারে অলংকার প্রয়োগের বা রসিকতার মতো কদর্য আর কিছুই নাই।"- ব্যাখ্যা কর।
উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
"উদ্দীপকে আলোচ্য প্রবন্ধের একটি দিক প্রকাশ পেয়েছে মাত্র।" মন্তব্যটির পক্ষে তোমার মত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

এখন আমাদের বাঙ্গা সাহিত্যে স্থায়ী প্রভাব বিস্তার করিতে হইলে সর্বপ্রথম আমাদের লেখার জড়তা দূর করিয়া তাহাতে ঝর্ণার মতো ঢেউভরা চপলতা ও সহজ মুক্তি আনিতে হইবে। যে সাহিত্য জড়, যাহার প্রাণ নাই, সে নির্জীব-সাহিত্য দিয়া আমাদের কোনো উপকার হইবে না। আর তাহা স্থায়ী সাহিত্যও হইতে পারে না।
'সাম্য' কোন ধরনের গ্রন্থ?
"অনুকরণে দোষগুলি অনুকৃত হয়, গুণগুলি হয় না।"- ব্যাখ্যা কর।
উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
"উদ্দীপকের বিষয়টি 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের খন্ডাংশমাত্র"- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন;- তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ পরদেশ, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। কাটাইনু বহুদিন সুখ পরিহরি। .....\ldots\ldots\ldots.. \ldots\ldots\ldots... \ldots\ldots\ldots\ldots\ldots কেলিনু শৈবালে; ভুলি কমল-কানন! ......\ldots\ldots\ldots\ldots \ldots\ldots\ldots\ldots... \ldots\ldots\ldots\ldots... পালিলাম আজ্ঞা সুখে; পাইলাম কালে মাতৃভাষা-রূপে খনি, পূর্ণ মণিজালে।
বাংলা সাহিত্য কার ভরসা?
'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধে লেখক নব্য লেখকের হাতে কী থাকার কথা বলেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কোন দিকটিকে নির্দেশ করে?
"উদ্দীপকের কবিতাংশের ভাব আলোচ্য প্রবন্ধের আংশিক ভাব ধারণ করে"- উক্তিটি যাচাই কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শুধু ভঙ্গি দিয়ে যেন না ভোলায় চোখ। সত্য মূল্য না দিয়েই সাহিত্যের খ্যাতি করা চুরি ভালো নয়, ভালো নয় নকল সে শৌখিন মজদুরি। এসো কবি, অখ্যাতজনের নির্বাক মনের। মর্মের বেদনা যত করিয়া উদ্ধার- \ldots\ldots\ldots\ldots\ldots \ldots\ldots\ldots\ldots\ldots সাহিত্যের ঐকতানসংগীতসভায় একতারা যাহাদের তারাও সম্মান যেন পায়- মুক যারা দুঃখে সুখে, নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, ওগো গুণী, কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি।
লেখার উদ্দেশ্য কোনটি?
"কাহারও অনুকরণ করিও না।"- উক্তিটি ব্যাখ্যা কর।
উদ্দীপকের সঙ্গে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কোন দিকটির মিল রয়েছে?
"উদ্দীপকটি আলোচ্য প্রবন্ধের সমগ্র ভাব ধারণ করে" উক্তিটির যথার্থতা নির্ণয় কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শিল্পের বাণী বা বক্তব্য খুবই বলিষ্ঠ এবং শক্তিশালী। শিল্প যা বলে, চিরন্তন হয়ে থাকে, ধর্মীয় বাণীর মতোই বিশ্বাস্য ও অনিন্দ্য মনে হয়। মূলত ধর্ম আত্মার কথা বলে, শিল্প বলে চরিত্রের কথা।
কোনটি লেখকের পক্ষে অবনতিকর?
সাময়িক সাহিতা লেখকের পক্ষে অবনতিকর কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকটি 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কোন বিষয়টিকে নির্দেশ করে?
উদ্দীপকটি 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কোন বিষয়টিকে নির্দেশ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নব্বই দশকে অনেক প্রতিভাবান তরুণ কবির আবির্ভাব ঘটেছে। তবে তাঁদেরকে সঠিকভাবে চিহ্নিত ও মূল্যায়ন করার জন্য আরো কিছু সময় অপেক্ষা করা প্রয়োজন বলে আমার ধারণা।
নব্বই দশকে অনেক প্রতিভাবান তরুণ কবির আবির্ভাব ঘটেছে। তবে তাঁদেরকে সঠিকভাবে চিহ্নিত ও মূল্যায়ন করার জন্য আরো কিছু সময় অপেক্ষা করা প্রয়োজন বলে আমার ধারণা।
"যাঁহারা সাময়িক সাহিত্যে ব্রতী, তাঁহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া উঠে না।"- উক্তিটি বিশ্লেষণ কর।
উদ্দীপকের তরুণ কবিদের সঙ্গে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কাদের সাদৃশ্য রয়েছে?
"উদ্দীপকটি আলোচ্য প্রবন্ধের খন্ডাংশমাত্র"-মন্তব্যটি যাচাই কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

"উদ্দীপকে আলোচ্য প্রবন্ধের একটি দিক প্রকাশ পেয়েছে মাত্র।" মন্তব্যটির পক্ষে তোমারউদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কোন দিকটি প্রকাশ পেয়ে"উদ্দীপকের বিষয়টি 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের খন্ডাংশমাত্রউদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কোন দিকটি প্রকাশ পেয়ে"উদ্দীপকের কবিতাংশের ভাব আলোচ্য প্রবন্ধের আংশিক ভাব ধারণ করে"- উক্তিটি যাচাই কর।উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কোন দিকটিকে নির্দেশ ক"উদ্দীপকটি আলোচ্য প্রবন্ধের সমগ্র ভাব ধারণ করে" উক্তিটির যথার্থতা নির্ণয় কর।উদ্দীপকের সঙ্গে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কোন দিকটির মিলউদ্দীপকটি 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কোন বিষয়টিকে নির্দেশউদ্দীপকটি 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কোন বিষয়টিকে নির্দেশ"উদ্দীপকটি আলোচ্য প্রবন্ধের খন্ডাংশমাত্র"-মন্তব্যটি যাচাই কর।উদ্দীপকের তরুণ কবিদের সঙ্গে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কা

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।