উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে?
উত্তর: উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের যে বিষয়টি প্রতিফলিত হয়েছে তা হলো সাহিত্যের ভাষা হতে হবে সহজ-সরল। সাহিত্য রচিত হয় মানুষের জন্য। কিন্তু জটিল ভাষার মোড়কে সাহিত্যকে আবন্ধ রাখলে তা মানুষের বোধ পর্যন্ত পৌছাতে পারবে না। তাই সাহিত্য রচনার সময় সহজ ও সরল ভাষায় মনের ভাব প্রকাশ করা উচিত। উদ্দীপকে বলা হয়েছে সাহিত্যের ভাষা সহজবোধ্য করতে হবে। পুরনো আমলের ভাষা বর্তমান সাহিত্যে অনুপযোগী। সাহিত্যের ভাষা হতে হবে স্বাভাবিক ভাষার অনুকরণে সহজ ও সরল। যাতে ব্যক্তির, জাতির বা বিশ্বমানবের সুখ-দুঃখ বা অন্যান্য অনুভূতিকে মর্মস্পর্শী করে প্রকাশ করা যায়। প্রবন্ধেও প্রাবন্ধিক বলেছেন, অজানা ভাষা থেকে বা অন্যের গ্রন্থের সাহায্য নিয়ে জটিল ভাষার কোটেশন ব্যবহার করা যাবে না। অযথা অলংকার প্রয়োগ করা যাবে না। যিনি সহজ কথায় নিজের মনের ভাব সহজে পাঠককে বোঝাতে পারেন তিনিই শ্রেষ্ঠ লেখক। প্রাবন্ধিকের মতে, সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার সরলতা। তাই বলা যায় যে, প্রবন্ধের সাহিত্যের ভাষা হতে হবে সহজ ও সরল এই বিষয়টি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। সারকথা: সাহিত্যের ভাষা হওয়া উচিত সহজ-সরল। উদ্দীপক চও আলোচ্য প্রবন্ধে এই বিষয়ে আলোকপাত করা হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন · সৃজনশীল
উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কোন বিষয়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর