উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কোন বিষয়টির প্রকাশ পেয়েছে?
উত্তর: উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের যে বিষয়টি প্রকাশ পেয়েছে তা হলো, সাহিত্য রচনার মধ্য দিয়ে মানুষের কল্যাণ সাধন করা। মানবকল্যাণ মনুষ্যত্বের প্রধান বৈশিষ্ট্য। সাহিত্যের মধ্য দিয়েও মানবকল্যাণ সাধন করা যায়। সাহিত্যের মধ্য দিয়ে মানুষের কল্যাণ না হলে সাহিত্যসাধনা বৃথা। উদ্দীপকে বলা হয়েছে- মানুষের ভালো হবে, কল্যাণ হবে এমন সাহিত্য রচনা করা উচিত। কাজী মোতাহের হোসেনের মতে, সাহিত্য মানবকল্যাণের জন্য রচিত হবে এবং মানবসভ্যতার অগ্রগতিতে সহায়ক ভূমিকা পালন করবে। যদি তা না হয় তবে তা আক্ষেপের বিষয় হবে। আলোচ্য প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও এমন কথাই বলেছেন। প্রাবন্ধিক বলেছেন, লিখতে চাইলে এমনভাবে লিখতে হবে যেন ওই লেখাটি দেশের বা মানুষ জাতির কিছু মঙ্গল সাধন করতে পারে অথবা সৌন্দর্য সৃষ্টি করতে পারে। অন্য উদ্দেশ্যে লেখা যাবে না। তাই বলা যায় যে, উদ্দীপকে আলোচ্য প্রবন্ধের সাহিত্যের মধ্য দিয়ে মানুষের কল্যাণ সাধনের দিকটি প্রকাশ পেয়েছে। সারকথা: সাহিত্যের মধ্য দিয়ে মানুষের কল্যাণ নিশ্চিত করতে হবে। তানা • বিষয়টি প্রকাশ পেয়েছেন।
HSC Bangla 1st Paper গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন · সৃজনশীল
উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কোন বিষয়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর