উদ্দীপকের কাজী নজরুল ইসলামের সাহিত্য সাধনা 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কোন বৈশিষ্ট্যটির প্রতিফলন ঘটায় তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কাজী নজরুল ইসলামের সাহিত্যসাধনা 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের সাহিত্যচর্চার মাধ্যমে মানুষের মঙ্গল সাধনের বৈশিষ্ট্যটির প্রতিফলন ঘটেছে। মানুষই সাহিত্যচর্চার মূল উপাদান। সাহিত্যের মাধ্যমে মানুষের কল্যাণ কীভাবে সম্ভব তা একজন সাহিত্যিকের চিন্তার অন্যতম বিষয়। মানুষের কল্যাণ না হলে সাহিত্যচর্চা ব্যর্থতায় পর্যবসিত হয়। উদ্দীপকের কবি কাজী নজরুল ইসলাম তাঁর রচনায় বিনির্মাণ করেন শাশ্বত কল্যাণ ও সাম্যবাদের এক মহাকাব্যিক জগৎ। তিনি তাঁর লেখায় তুলে আনেন শোষণ-বঞ্চনাহীন, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও অসাম্প্রদায়িক এক জগৎ। তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জন্য কলম ধরেন। মূলত সাহিত্যচর্চার মাধ্যমে তিনি মানুষের কল্যাণচিন্তা করেছেন। আলোচ্য প্রবন্ধেও প্রাবন্ধিক এমন কথাই বলেছেন। প্রাবন্ধিক বলেন, লিখে দেশের বা মানুষ জাতির যদি মঙ্গল সাধন করা সম্ভব হয় তবেই লেখা উচিত। কারণ যে সাহিত্যের মাধ্যমে মানুষের কোনো মঙ্গল সাধন হয় না সেই সাহিত্য মহৎ সাহিত্য হতে পারে না। তাই বলা যায় যে, উদ্দীপকে কাজী নজরুল ইসলামের সাহিত্যসাধনা আলোচ্য প্রবন্ধের সাহিত্যচর্চার মাধ্যমে মানুষের মঙ্গল সাধনের বৈশিষ্ট্যটির প্রতিফলন ঘটেছে। সারকথা: সাহিত্যচর্চার মাধ্যমে মানুষের কল্যাণ সাধিত হলেই তা উৎকৃষ্ট সাহিত্য। উদ্দীপক ও আলোচ্য প্রবন্ধে এই কথাই বলা হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন · সৃজনশীল
উদ্দীপকের কাজী নজরুল ইসলামের সাহিত্য সাধনা 'বাঙ্গালার নব্য লেখকদিগে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর