"উদ্দীপকের মূলভাব 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তুলনামূলক আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের মিরজাফর 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার বিভীষণ চরিত্রের প্রতিনিধিত্ব করে। স্বদেশপ্রেম একটি মহৎ গুণ। মানুষ স্বভাবতই নিজের দেশকে ভালোবাসে। তবে এমন কিছু আত্মকেন্দ্রিক মানুষ আছে যারা নিজেদের স্বার্থে শত্রুর পক্ষ নিয়ে স্বজাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। উদ্দীপকে দেশদ্রোহী ও বিশ্বাসঘাতক মিরজাফরের কথা বলা হয়েছে। মিরজাফর ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধ না করে হাজার হাজার সৈন্য নিয়ে দাঁড়িয়ে থেকেছে। ফলে ১৭৫৭ সালের ২৩ জুন বাংলার স্বাধীনতার অবসান ঘটে। 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় রামচন্দ্র কর্তৃক স্বর্ণপুরী লঙ্কা আক্রান্ত হলে বিভীষণ ভাই রাবণের পক্ষ ছেড়ে রামচন্দ্রের সঙ্গে যোগ দিয়েছে। স্বদেশকে শত্রুর হাত থেকে রক্ষা করতে রাবণপুত্র মেঘনাদ যুদ্ধের প্রস্তুতি নিতে নিকুম্ভিলা যজ্ঞাগারে গেলে সেখানে লক্ষ্মণকে প্রবেশ করতে সহায়তা করেছে। শুধু তাই নয়, মেঘনাদ যুদ্ধসাজ গ্রহণ করতে চাইলে বিভীষণ অস্ত্রাগারের দ্বার রুদ্ধ করে দাঁড়িয়ে থেকেছে। যার ফলে লক্ষ্মণের হাতে অন্যায়ভাবে মেঘনাদের মৃত্যু হয়েছে। এভাবে দেশ ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করার দিক থেকে উদ্দীপকের মিরজাফর 'বিভীষণের প্রতি 'মেঘনাদ' কবিতার বিভীষণ চরিত্রের প্রতিনিধিত্ব করে।
HSC Bangla 1st Paper কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ · সৃজনশীল
"উদ্দীপকের মূলভাব 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার কোন চরিত্রের প্রতি…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর