উদ্দীপকের ঈশা খাঁ ও 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার লক্ষ্মণের আদর্শগত বৈসাদৃশ্য নির্ণয় করো ।
উত্তর: উদ্দীপকের ঈশা খাঁ ও 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার লক্ষ্মণের আদর্শগত বৈসাদৃশ্য বিদ্যমান। স্বদেশের স্বাধীনতা ও মুক্তির জন্য শত্রু শাসক-শোষকের বিরুদ্ধে অস্ত্র ধরা অন্যায় নয়। বরং স্বদেশের দুর্দিনে এগিয়ে না এসে পালিয়ে যাওয়া কিংবা শত্রুর সঙ্গে হাত মিলানো অন্যায়। তবে অন্যায়ভাবে কাউকে হত্যা করা কোনোভাবেই কাম্য নয়। কারণ এতে মানুষের মহৎ মানবতাকে ম্লান করে দেয়। উদ্দীপকে একজন বীর যোদ্ধার রণকৌশল এবং যথাযথভাবে যুদ্ধরীতি ও প্রথা মেনে যুদ্ধ করার দিক তুলে ধরতে গিয়ে বীর যোদ্ধা ঈশা খাঁ ও মানসিংহের মধ্যে যুদ্ধের কথা বলা হয়েছে। যুদ্ধের সময় রণনিপুণ ঈশা খাঁর তরবারির আঘাতে মানসিংহের তরবারি দ্বিখণ্ডিত হয়। মানসিংহ অসহায় হয়ে পড়লে ঈশা খাঁ তাকে আঘাত না করে নিজের কোষ থেকে একখানা ভালো তলোয়ার বের করে মানসিংহকে উপহার দিয়ে পুনরায় যুদ্ধে আহ্বান জানান। উদ্দীপকের এই ঘটনার বিপরীত ঘটনা ঘটেছে কবিতার লক্ষ্মণের বেলায়। লক্ষ্মণ মায়া দেবী ও বিভীষণের সহায়তায় নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করে পূজারত নিরস্ত্র মেঘনাদকে যুদ্ধের জন্য আহ্বান করেই আঘাত করেছে। তাকে যুদ্ধের সাজগ্রহণ ও অস্ত্রধারণ করতে দেয়নি। বীর মেঘনাদ তাকে মহারথীপ্রথা মেনে যুদ্ধ করার কথা বললেও সে শোনেনি। অন্যায়ভাবে তাকে হত্যা করেছে। এখানে উদ্দীপকের ঈশা খাঁ এবং কবিতার লক্ষ্মণের মধ্যে আদর্শগত বৈসাদৃশ্য প্রকাশ পেয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ · সৃজনশীল
উদ্দীপকের ঈশা খাঁ ও 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার লক্ষ্মণের আদর্শগ…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর