"উদ্দীপকের মূলভাব 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার মূলভাবের সাথে আংশিক সামঞ্জস্যপূর্ণ"- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: “উদ্দীপকের মূলভাব 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার মূলভাবের সাথে আংশিক সামঞ্জস্যপূর্ণ”- উক্তিটি যথার্থ । আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা দেশের জন্য নিবেদিতপ্রাণ। দেশের স্বার্থে তাঁরা নিজেদের জীবন উৎসর্গ করতেও পিছপা হন না। আবার এমন কিছু মানুষও আছে যারা আত্মস্বার্থ চরিতার্থ করার জন্য দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতেও দ্বিধা করে না। উদ্দীপকে দেশের সঙ্গে মিরজাফরের বিশ্বাসঘাতকতার কথা প্রকাশ পেয়েছে। ১৭৫৭ সালে মিরজাফর হাজার হাজার সৈন্য নিয়ে ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ না করে পুতুলের মতো দাঁড়িয়ে থেকেছে। তার এই বিশ্বাসঘাতকতার ফলে ব্রিটিশ সৈন্যদের কাছে বাংলার দেশপ্রেমিক যোদ্ধাদের মৃত্যু হয় এবং নবাব পরাজিত হন। ফলে স্বাধীনতার অবসান ঘটে। 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার বিভীষণও মিরজাফরের মতো একজন দেশদ্রোহী ও বিশ্বাসঘাতক। লঙ্কাপুরী শত্রু দ্বারা আক্রান্ত হলে বিভীষণ স্বদেশ ও স্বজাতি ত্যাগ করে শত্রুপক্ষে কাজ করে। সে লক্ষ্মণকে পথ দেখিয়ে নিকুম্ভিলা যজ্ঞাগারে নিয়ে যায়। তার এই বিশ্বাসঘাতকতার ফলে দেশপ্রেমিক মেঘনাদকে নিরস্ত্র অবস্থায় লক্ষ্মণের হাতে মৃত্যুবরণ করতে হয়। বিশ্বাসঘাতকতার বিষয়টি ছাড়াও আলোচ্য কবিতায় মেঘনাদের স্বদেশপ্রেম, জ্ঞাতিত্ব, আত্মমর্যাদাবোধ, বীরত্ব, সাহসিকতা, গুরুজনের প্রতি শ্রদ্ধা এসব বিষয় প্রতিফলিত হয়েছে, যা উদ্দীপকে প্রকাশ পায়নি। উদ্দীপকের মূলভাব মিরজাফরের বিশ্বাসঘাতকতা। 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় বিভীষণের বিশ্বাসঘাতকতা থাকলেও সেখানে জন্মভূমির প্রতি মেঘনাদের ভালোবাসা বড় হয়ে উঠেছে। স্বজাতির প্রতি তার গভীর মমত্ববোধ, বীরত্ব ও সাহসকিতা প্রকাশ পেয়েছে, যা উদ্দীপকে নেই। সুতরাং প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ · সৃজনশীল
"উদ্দীপকের মূলভাব 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার মূলভাবের সাথে আংশি…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর