উদ্দীপকে বর্ণিত বিশ্বাসঘাতকতা 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার বিষয়বস্তুতে কীভাবে প্রতিফলিত হয়েছে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিশ্বাসঘাতকতা 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার বিষয়বস্তু বিভীষণের আচরণে প্রতিফলিত হয়েছে। যুগে যুগে দেশে দেশে বিশ্বাসঘাতকের জন্ম যেমন হয়েছে তেমনি দেশপ্রেমিক বিশ্বাসী মানুষেরও জন্ম হয়েছে। বিশ্বাসঘাতকেরা আত্ম-স্বার্থ উদ্ধারের জন্য আপন-পর যে কারও ক্ষতি করতে পারে। অপরপক্ষে স্বদেশানুরাগীরা দেশের মানুষের মুক্তি, স্বাধীনতা ও উন্নতির জন্য কাজ করেন। উদ্দীপকে মিরজাফর এবং তার অনুসারীদের বিশ্বাসঘাতকতার ফলে ১৭৫৭ সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে বাংলার স্বাধীনতাসূর্য অস্তমিত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। স্বদেশ ও স্বজাতির প্রতি মিরজাফরের এই বিশ্বাসঘাতকতা 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার বিভীষণের বিশ্বাসঘাতকতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। রামচন্দ্র কর্তৃক স্বর্ণলঙ্কা আক্রান্ত হলে রাজা রাবণ ভাই কুম্ভকর্ণ এবং পুত্র বীরবাহুকে হারিয়ে পুত্র মেঘনাদকে সেনাপতি করেন। যুদ্ধযাত্রার পূর্বে মেঘনাদ ইষ্ট দেবতার পূজা করতে নিকুন্তিলা যজ্ঞাগারে যায়। সেখানে বিভীষণের সহায়তায় রামানুজ লক্ষ্মণ প্রবেশ করে নিরস্ত্র মেঘনাদকে যুদ্ধের আহ্বান করে। মেঘনাদ তখন অস্ত্রাগারে প্রবেশ করে যুদ্ধের সাজ ও অস্ত্র এনে লক্ষ্মণকে উপযুক্ত শাস্তি দিতে চাইলে বিভীষণ সহযোগিতা না করে অস্ত্রাগারের দ্বার রুদ্ধ করে দাঁড়িয়ে থাকে। অনুরোধ এবং বংশমর্যাদার দোহাই সত্ত্বেও সে মেঘনাদের কথা উপেক্ষা করে। তার এই আচরণ আলোচ্য উদ্দীপকের বিশ্বাসঘাতকতারই শামিল।
HSC Bangla 1st Paper কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিশ্বাসঘাতকতা 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার বিষয়বস…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর