উদ্দীপকে ইঙ্গিতকৃত 'ক' ফসলটি হলো ধান এবং উল্লিখিত দেশটি হলো চীন। নিচে চীনের ধান উৎপাদন বর্ণনা করা হলো:
ধান একটি প্রাচীন কৃষিজ পণ্য। পৃথিবীর প্রায় অর্ধেক লোকের প্রধান খাদ্য ভাত। পৃথিবীর সর্বত্রই ধানের চাষ হয়। তবে জনবহুল দক্ষিণ-পূর্ব এশিয়ার মৌসুমি জলবায়ু অঞ্চলেই পৃথিবীর অধিকাংশ ধান উৎপন্ন হয়ে থাকে।
ধান উৎপাদনে চীন বিশ্বে প্রথম। অনুকূল আবহাওয়া এবং ধান উৎপাদনের সকল নিয়ামক চীনের বিভিন্ন প্রদেশে পরিলক্ষিত হয় বলে চীনে ২ কোটি ৯৯ লক্ষ ২১ হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়। উৎপাদিত ধানের পরিমাণ ছিল ২৬ কোটি ৫০ লক্ষ মেট্রিক টন, যা পৃথিবীর মোট ধান উৎপাদনের এক-তৃতীয়াংশ।
চীনের ইয়াংসিকিয়াং নদীর অববাহিকা, হোয়াংহো নদীর উপত্যকা, ইউনান, কোচেচুয়ান ও কুইডো প্রদেশের নদী অববাহিকা, ক্যান্টন ও এর আশেপাশের এলাকা এবং উপকূলীয় এলাকা ও হাইনান দ্বীপে উল্লেখযোগ্য হারে ধান উৎপাদিত হয়। চীনের হুনান প্রদেশ ধান উৎপাদনে প্রসিদ্ধ। হেক্টরপ্রতি এত অধিক ধান পৃথিবীর অন্য কোথাও উৎপন্ন হয় না বলে একে ধানের আধার বলা হয়।