ব্যাংক কর্মকর্তার ভিন্নরকম হিসাব খোলার পরামর্শটির যথার্থতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে ব্যবসায়ী মাহমুদকে চলতি হিসাব এবং চাকরিজীবী জনিকে সঞ্চয়ী হিসাব খোলতে ব্যাংক কর্মকর্তার পরামর্শ যথার্থ হয়েছে। চলতি হিসাব খুলে গ্রাহক যতবার খুশি অর্থ জমা ও উত্তোলন করতে পারে। ব্যবসায়ীদের জন্য এ হিসাব অধিক উপযোগী। অপরদিকে, সঞ্চয়ী হিসাবে গ্রাহক যতবার খুশি অর্থ জমা দিতে পারলেও সপ্তাহে দুবার বা নিয়মানুযায়ী অর্থ উত্তোলন করতে পারে। চাকরিজীবীদের জন্য এ হিসাব অধিক উপযোগী। উদ্দীপকে মাহমুদ একজন ব্যবসায়ী। তার বন্ধু জনি একজন চাকরিজীবী। তারা দুজনেই হিসাব খুলতে 'শাপলা' ব্যাংকে যান। এক্ষেত্রে ব্যাংক কর্মকর্তা ব্যবসায়ী হিসেবে মাহমুদকে চলতি হিসাব খুলতে বলেন। অপরদিকে, চাকরিজীবী হিসেবে জনিকে সঞ্চয়ী হিসাব খোলার পরামর্শ দেন। ব্যবসায়ীদের প্রতিদিনই অর্থ জমা ও উত্তোলনের প্রয়োজন হয়। তাই তাদের জন্য চলতি হিসাব খোলা উপযোগী। এই হিসাব জমা ও উত্তোলনে কোনো বাধ্যবাধকতা নেই। এছাড়া ব্যবসায়িক লেনদেন নিষ্পত্তিতে যেকোনো সময় বড় অঙ্কের চেক ইস্যু করতে পারে। পাশাপাশি চলতি মূলধনের সংকট নিরসনে ব্যাংক জমাতিরিক্ত ঋণ নিতে পারে। অপরদিকে, চাকরিজীবীদের যখন-তখন অর্থ উত্তোলনের প্রয়োজন পড়ে না। ফলে সঞ্চয়ী হিসাব তাদের জন্য অধিক উপযোগী। কেননা এ হিসাবে সঞ্চিত অর্থের ওপর ব্যাংক স্বল্পহারে সুদ প্রদান করে থাকে। এর ফলে উক্ত হিসাবের গ্রাহকদের অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি হয়। এছাড়া উদ্বৃত্ত অর্থ যেকোনো সময় জমা দেওয়া যায় বিধায় তাদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি হয়। তাই বলা যায়, ব্যবসায়ী মাহমুদকে চলতি হিসাব এবং চাকরিজীবী জনিকে সঞ্চয়ী হিসাব খুলতে ব্যাংক কর্মকর্তার পরামর্শ যথার্থ হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
ব্যাংক কর্মকর্তার ভিন্নরকম হিসাব খোলার পরামর্শটির যথার্থতা উদ্দীপকে…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর