জনাব আলমগীরের ক্ষেত্রে 'Q [গণিত] ব্যাংকের কাজটি বাণিজ্যিক ব্যাংকের কোন প্রধান কার্যাবলিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আলমগীরের ক্ষেত্রে 'Q [গণিত] ব্যাংকের কাজটি বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ। বিনিময় বিল ভাঙানো- কে নির্দেশ করে।বাকিতে পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতা যে দলিলের মাধ্যমে বিক্রেতাকে নির্দিষ্ট মেয়াদ শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের নিশ্চয়তা প্রদান করে তাকে বিনিময় বিল বলে। মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে বিনিময় বিল বাট্টাকরণের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক অর্থ আয় করে থাকে।উদ্দীপকে খুচরা যন্ত্রাংশ বিক্রেতা জনাব আলমগীর ক্রেতা জনাব শাহীনের নিকট থেকে ৩০ জানুয়ারি ২০২১ তারিখে পরিশোধ যোগ্য ৫,০০০ টাকার একটি বিনিময় বিল পান। ২৫ নভেম্বর ২০২০ তারিখে তার অর্থের প্রয়োজন হলে তিনি বিলটিকে 'Q [গণিত] ব্যাংকের নিকট বিক্রয় করে ৪,৮৭৫ টাকা পান। এক্ষেত্রে 'Q [গণিত] ব্যাংক তাকে বিলের সমমূল্য হতে কিছু কম টাকায় অর্থাৎ (৫,০০০ - ৪,৮৭৫) = ১২৫ টাকায় ভাঙিয়ে বা বাট্টা করে নগদ অর্থ প্রদান করে। মেয়াদশেষে ব্যাংক ইস্যুকারীর কাছ থেকে সম্পূর্ণ অর্থ আদায় করে নিবে। এই পরিশোধিত অর্থ ও আদায়কৃত অর্থের পার্থক্য হলো ব্যাংকের আয়। তাই বলা যায়, ব্যাংকের কাজটি বাণিজ্যিক ব্যাংকের 'বিনিময় বিল ভাঙানোর কাজকে নির্দেশ করে যা বাণিজ্যিক ব্যাংকের একটি প্রধান কাজ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব আলমগীরের ক্ষেত্রে 'Q ব্যাংকের কাজটি বাণিজ্যিক ব্যাংকের কোন প্…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর