গ্রাহক হিসেবে জনাব সোহাগের ক্ষেত্রে ব্যাংক আমানতের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের জনাব সোহাগের ক্ষেত্রে ব্যাংক আমানত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ব্যাংক আমানতের মাধ্যমে গ্রাহকরা তাদের উদ্বৃত্ত অর্থ নিরাপদে সংরক্ষণ করতে পারেন। এছাড়া ব্যাংক আমানত ঝুঁকিহীন বিনিয়োগের অন্যতম একটি মাধ্যম। এই আমানতে বিনিয়োগের বিপরীতে গ্রাহক নির্দিষ্ট হারে সুদ পেয়ে থাকে।উদ্দীপকের জনাব সোহাগ তার উদ্বৃত্ত অর্থ ব্যাংকে জমা রাখেন। একটি সুপার শপে গিয়ে তিনি প্রয়োজনীয় পণ্য কেনাকাটা করেন। কেনাকাটার বিল তিনি তার একটি বিশেষ কার্ডের মাধ্যমে পরিশোধ করেন। উক্ত কার্ডের বিপরীতে তার ব্যাংক হিসাবে কোনো টাকা জমা ছিল না।ব্যাংক আমানত গ্রাহকের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাংক আমানতের মাধ্যমে জনাব সোহাগের মতো গ্রাহক অর্থের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করতে পারে। উদ্বৃত্ত অর্থ ব্যাংক আমানতের মাধ্যমে ঝুঁকিহীনভাবে বিনিয়োগ করে মুনাফা অর্জন করতে পারে। এছাড়া ব্যবসায় কর্মকাণ্ডে জড়িত গ্রাহকগণ ব্যাংক আমানতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে ঋণ নিতে পারেন। এতে ব্যবসায়িক কর্মকাণ্ড সক্রিয় রাখা সহজ হয়। এছাড়া একজন সাধারণ গ্রাহকও আমানতের মাধ্যমে সাধারণ ব্যাংকিং সেবা নিতে পারেন। তাই বলা যায়, সোহাগের মতো -গ্রাহকদের জন্য ব্যাংক আমানতের গুরুত্ব অনেক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
গ্রাহক হিসেবে জনাব সোহাগের ক্ষেত্রে ব্যাংক আমানতের গুরুত্ব বিশ্লেষণ…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর