রত্না ফুডস এন্ড বেভারেজ কোং লি. এর জন্য উদ্দীপকের ইলেকট্রনিক সেবাটি গ্রহণের ক্ষেত্রে ব্যাংকে হিসাব থাকার বাধ্যবাধকতা নেই- তুমি কি এর সাথে একমত? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে রত্না ফুড এন্ড বেভারেজ কোং লিঃ এর জন্য উদ্দীপকে উল্লিখিত ইলেকট্রনিক সেবা তথা ক্রেডিট কার্ড সেবাটি গ্রহণের ক্ষেত্রে ব্যাংকে হিসাব থাকার বাধ্যবাধকতা নেই- আমি এর সাথে একমত।ক্রেডিট কার্ড হলো ব্যাংক কর্তৃক ইস্যুকৃত একটি ইলেকট্রনিক প্লাষ্টিক কার্ড। এ কার্ডের মাধ্যমে গ্রাহক নগদ টাকা ছাড়া কেনাকাটা ও লেনদেন করতে পারে। এক্ষেত্রে ব্যাংকে হিসাব থাকা বাধ্যতামূলক নয়।উদ্দীপকে রত্না ফুড এন্ড বেভারেজ কোং লিঃ এর ব্যবস্থাপক ব্যবসায়িক লেনদেন সম্পাদনের জন্য ব্যাংকে একটি হিসাব খুলতে চাইলে ব্যাংক তাদেরকে একটি ফর্ম পূরণসহ বেশকিছু কাগজপত্রাদি সংযুক্ত করতে বলে। কোম্পানিটি কিছুদিন পর ঐ ব্যাংক থেকে একটি ইলেকট্রনিক কার্ড গ্রহণ করেন যার মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে বাকিতে মালামাল ক্রয় করা যায়।উদ্দীপকে উল্লিখিত কার্ডটি মূলত একটি ক্রেডিট কার্ড। গ্রাহক তার হিসাবে টাকা জমা না থাকলেও ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন। কারণ ব্যাংক গ্রাহককে এই কার্ডে নির্দিষ্ট সীমা পর্যন্ত ঋণ দেয়। এর ফরে গ্রাহক এই কার্ডের মাধ্যমে বাকীতে লেনদেন ও মালামাল ক্রয় করার সুযোগ পায়। ক্রেডিট কার্ড এক ধরনের ব্যক্তিগত ঋণ, যা নির্দিষ্ট সময়ান্তে গ্রাহককে সুদসহ পরিশোধ করতে হয়। এক্ষেত্রে ব্যাংকে হিসাব থাকার বাধ্যবাধকতা নেই। একারণে উদ্দীপকের রত্না ফুড এন্ড বেভারেজ কোং লিঃ ব্যাংকে হিসাব না খুলেই ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ পায়। অর্থাৎ ক্রেডিট কার্ড সেবা গ্রহণের ক্ষেত্রে কোম্পানিটির ব্যাংকে হিসাব থাকার বাধ্যবাধকতা নেই।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
রত্না ফুডস এন্ড বেভারেজ কোং লি. এর জন্য উদ্দীপকের ইলেকট্রনিক সেবাটি…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর