রত্না ফুডস এন্ড বেভারেজ কোং লি. কে হিসাব খোলার জন্য কোন কোন গুরুত্বপূর্ণ কাগজপত্রের কপিসংযুক্ত করা প্রয়োজন? ব্যাখ্যা কর।
উত্তর: রত্না ফুড এন্ড বেভারেজ কোং লিঃ কে হিসাব খোলার জন্য গ্রাহক পরিচিতি ফর্মের সাথে কোম্পানির ট্রেড লাইসেন্স ও কোম্পানির সবার সিদ্ধান্তের কপি ইত্যাদি কাগজপত্রের কপি সংযুক্ত করা প্রয়োজন।গ্রাহক তার চাহিদা ও উদ্দেশ্য অনুযায়ী ব্যাংকে বিভিন্ন রকমের হিসাব (চলতি, সঞ্চয়ী, স্থায়ী) খুলতে পারেন। হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহককে ব্যাংকের গ্রাহক পরিচিতি ফর্ম পূরণ করে তার সাথে গুরুত্বপূর্ণ কাগজপত্রের কপি সংযুক্ত করে, সাক্ষরসহ আবেদন করতে হয়।উদ্দীপকে রত্না ফুডস এন্ড বেভারেজ কোং লিঃ এর ব্যবস্থাপক ব্যবসায়িক লেনদেনের জন্য একটি হিসাব খুলতে চাইলে ব্যাংক তাদেরকে একটি ফরম পূরণসহ বেশ কিছু কাগজপত্র সংযুক্ত করতে বলেন। উক্ত ফর্মটি মূলত একটি গ্রাহক পরিচিতি ফর্ম। এ ফর্মে গ্রাহক ও তার লেনদেন সম্পর্কিত বিস্তারিত তথ্য থাকে। এসকল তথ্যের সাথে একজন পুরাতন গ্রাহকের পরিচিতি সাক্ষরসহ হিসাব খোলার জন্য আবেদন করতে হয়। ব্যাংক উক্ত তথ্য যাচাই-বাছাই করে সন্তুষ্ট হলে একটি ন্যূনতম অর্থ জমা নিয়ে হিসাব খুলে দেয়। হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের ছবি, নএ্যিানি সংক্রান্ত তথ্য ও ছবি, গ্রাহকের পরিচয়পত্র/পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত কপি প্রয়োজন হয়। কোম্পানির হিসাব খোলার ক্ষেত্রে কোম্পানির ট্রেড লাইসেন্স কোম্পানির সভার সিদ্ধান্তের কপি প্রয়োজন হয়। যেহেতু রত্না ফুড এন্ড বেভারেজ একটি কোম্পানি তাই তাদের হিসাব খোলার জন্য কোম্পানির ট্রেড লাইসেন্স ও কোম্পানির সভার সিদ্ধান্তের কপি সংযুক্ত করা প্রয়োজন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
রত্না ফুডস এন্ড বেভারেজ কোং লি. কে হিসাব খোলার জন্য কোন কোন গুরুত্ব…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর