গ্রাহক হিসাবে জনাব কামালের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে বিবেচ্য বিষয় মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের আলোকে জনাব কামালের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের বিবেচ্য বিষয়সমূহ মূল্যায়ন করা হলো-আমানতকারী সাধারণত হিসাব খোলার পূর্বে তার ব্যবসায়িক কেন্দ্রস্থল বা নিজস্ব বাসস্থান ইত্যাদির সাথে ব্যাংকের অবস্থান বিবেচনা করে থাকে এবং আমানতকারী সাধাণত হিসাব খোলার পূর্বে তার ব্যবসায়িক কেন্দ্রস্থল বা নিজস্ব বাসস্থান ইত্যাদির সাথে ব্যাংকের অবস্থান বিবেচনা করে থাকে। ব্যাংকের কর্মচারীদের দক্ষতা ব্যাংকে হিসাব খোলার একটি অন্যতম বিবেচ্য বিষয় হিসেবে বিবেচিত ব্যাংক বহুমুখী সেবা প্রদান করে হিসাব খোলার ক্ষেত্রে সে ব্যাংকই উপযোগী। একটি ব্যাংকের সকল শাখা বৈদেশিক মুদ্রা বিনিময়ে অংশগ্রহণ করতে পারে না। যে ব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময়ে অনুমতিপ্রাপ্ত সেই ব্যাংকেই হিসাব খোলা উচিত। ব্যাংকের সুনাম হিসাব খোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। যে ব্যাংক সবার পরিচিত এবং অনেক দিনের পুরাতন, সেই ব্যাংকের 'সুনাম' ভালো। অধিক শাখাসম্পন্ন ব্যাংক গ্রাহকের জন্য উপযোগী। বাংলাদেশ ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ভালো ভালো বাণিজ্যিক ব্যাংকে তালিকাভুক্ত ব্যাংক হিসাবে স্বীকৃতি দেয়। যেসব ব্যাংকের ঋণ প্রদানের নীতি অপেক্ষাকৃত নমনীয়, সেসব ব্যাংক অপেক্ষাকৃত পছন্দনীয়। যে ব্যাংকের আমানতের সুদ তুলনামূলকভাবে উচ্চ এবং ঋণের সুদ তুলনামূলকভাবে স্বল্প তা গ্রাহকদের নিকট বেশি গ্রহণীয়।উপরে উদ্দীপকের আলোকে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের বিবেচ্যগুলোর প্রতিফলন হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
গ্রাহক হিসাবে জনাব কামালের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে বিবেচ্য বিষয়…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর