জনাব কামাল ব্যাংকে যে হিসাব খুলেছেন তার ধরন বর্ণনা কর।
উত্তর: জনাব কামাল যে ব্যাংক হিসাব খুলেছেন তা হলো চলতি হিসাব।যে হিসাবের মাধ্যমে প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি টাকা জমা রাখা যায় এবং প্রয়োজনমতো চাহিবামাত্র যতবার খুশি টাকা উত্তোলন করা যায়, তাকে চলতি হিসাব বলে। ব্যবসায়ীদের জন্য এ হিসাব সুবিধাজনক এবং এ হিসাবে সাধারণত কোনো সুদ প্রদান করা যায় না। এই হিসাবে জমাতিরিক্ত টাকা উত্তোলন করা যায়।উদ্দীপকে বলা হয়েছে যে, জনাব কামাল চালের ব্যবসায় করেন। তিনি ব্যাংকে একটি হিসাব খোলেন যার মাধ্যমে তিনি ঋণ সুবিধার পাশাপাশি ইলেকট্রনিক ব্যাংকিং সেবা নিতে পারেন।উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে, জনাব কামালের ব্যাংক হিসাবটি হলো চলতি হিসাব। এ হিসাবে টাকা জমা, উত্তোলন এবং প্রয়োজনে ঋণ গ্রহণ করা যায়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব কামাল ব্যাংকে যে হিসাব খুলেছেন তার ধরন বর্ণনা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর