১০ বছর পরে রিচিতা কোন ধরনের ব্যাংক হিসাবে টাকা জমা রাখলে অধিক লাভবান হবেন বলে তুমি মনে কর? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে ১০ বছর পর রিচিতা স্থায়ী হিসাবে টাকা জমা রাখলে অধিক লাভবান হবেন।এককালীন নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে ব্যাংকে যে হিসাব খোলা হয় তাকে স্থায়ী হিসাব বলে। এ হিসাবে ব্যাংক উচ্চ হারে সুদ প্রদান করে থাকে।উদ্দীপকে রিচিতা প্রথমে ব্যাংকে ১০ বছরের জন্য একটি ডিপোজিট পেনশন স্কিম (DPS) হিসাব খুলেন। তিনি ভেবেছেন ১০ বছর পরে প্রাপ্ত টাকা একটি ব্যাংকে এককালীন ৫ বছরের জন্য জমা রাখবেন এবং নির্দিষ্ট সময় শেষে বেশি কিছু মুনাফা পাবেন। এক্ষেত্রে তাকে ব্যাংকে স্থায়ী হিসাব খুলতে হবে।অন্যান্য হিসাব অপেক্ষা স্থায়ী হিসাবে সুদ বা মুনাফার হার বেশি কেননা এ হিসাবে জমাকৃত অর্থ ব্যাংক দীর্ঘমেয়াদে বিনিয়োগের সুযোগ পায়। তাই যারা এককালীন অধিক পরিমাণ অর্থ নির্দিষ্ট সময়ের জন্য জমা রেখে অধিক লাভবান হতে চান তাদের জন্য অন্যান্য হিসাব অপেক্ষা স্থায়ী হিসাব উত্তম। এ হিসাবে লাভের টাকা নির্দিষ্ট সময় অন্তর কিংবা এককালীন উত্তোলনের সুযোগও রয়েছে। এছাড়া স্থায়ী হিসাবের বিপরীতে ঋণ সুবিধাও পাওয়া যায়। তাই বলা যায়, ১০ বছর পর রিচিতা স্থায়ী হিসাবে টাকা জমা রাখলে অধিক লাভবান হবেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
১০ বছর পরে রিচিতা কোন ধরনের ব্যাংক হিসাবে টাকা জমা রাখলে অধিক লাভবা…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর