রিচিতার প্রথম ব্যাংক হিসাবটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রিচিতার প্রথম ব্যাংক হিসাবটি হলো ডিপোজিট পেনশন স্কিম হিসাব।যে হিসাবের মাধ্যমে প্রতিমাসে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয় তাকে ডিপোজিট পেনশন স্কিম হিসাব বলে। এ হিসাবে মেয়াদশেষে গ্রাহক এককালীন ভিত্তিতে সুদসহ সকল টাকা ফেরত পায়। উদ্দীপকে রিচিতা একজন চাকরিজীবী। তিনি ১০ বছরের জন্য ব্যাংকে একটি হিসাব খুলেন। উক্ত হিসাবে প্রতি মাসে ৭ তারিখের মধ্যে ৫,০০০ টাকা করে ১০ বছর পর্যন্ত জমা রাখবেন। অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর সমপরিমাণ অর্থ তিনি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত জমা রাখবেন এবং মেয়াদশেষে সুদসহ এককালীন উত্তোলন করবেন। এ ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন হিসাব হলো ডিপোজিট পেনশন স্কিম হিসাব। সুতরাং বলা যায়, রিচিতার প্রথম ব্যাংক হিসাবটি হলো ডিপোজিট পেনশন স্কিম হিসাব।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
রিচিতার প্রথম ব্যাংক হিসাবটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর