“নাজমুল সাহেবকে ঋণ মঞ্জুরের ক্ষেত্রে 'N [গণিত] ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করেছে”- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে "নাজমুল সাহেবকে ঋণ মঞ্জুরের ক্ষেত্রে 'N [গণিত] ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করেছে”- উক্তিটি সঠিক।ঋণ আমানতি হিসাবের মাধ্যমে ব্যাংক মঞ্জুরীকৃত ঋণের অর্থ গ্রাহকের উক্ত হিসাবে ক্রেডিট বা জমা করে। পরবর্তীতে গ্রাহক চেক কেটে টাকা উত্তোলন করতে পারে। চেকের মাধ্যমে উত্তোলন করে বিধায় পুনরায় কোনো না কোনো ব্যাংকে জমার মাধ্যমে নতুনভাবে ঋণ আমানত সৃষ্টি হয়।উদ্দীপকের মি. নাজমুল 'N [গণিত] ব্যাংকে ২০ লক্ষ টাকা ঋণের জন্য আবেদন করলে ব্যাংক ম্যানেজার তাকে ঋণ দিতে রাজি হলেন। শর্ত হিসেবে উক্ত ব্যাংকে একটি হিসাব খোলে চেকের মাধ্যমে প্রয়োজনীয় অর্থ তুলে খরচ করার পরামর্শ দিলেন। অর্থাৎ মঞ্জুরীকৃত ঋণের টাকা ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদানের কথা বলেন। তাই বলা যায়, নাজমুল সাহেব 'N [গণিত] ব্যাংকে একটি ঋণ আমানতি হিসাব খুলবেন।ঋণ গ্রহণের সময় ঋণগ্রহীতাকে ব্যাংকের সাথে একটি হিসাব খুলতে হয়। ঋণের অর্থ সেই হিসাবে জমা বা ক্রেডিট করা হয়। এরপর ঋণগ্রহীতা যত পরিমাণ টাকা সেই হিসাব থেকে উত্তোলন করে, তা ঐ হিসাবে ডেবিট করা হয়। এভাবে ব্যাংক ঋণের মাধ্যমে আমানতের সৃষ্টি করে। একইভাবে 'N [গণিত] ব্যাংক নাজমুল সাহেবকে মঞ্জুরিকৃত ঋণ ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করে ঋণ আমানত সৃষ্টি করেছে। তাই বলা যায়, নাজমুল সাহেবকে ঋণ মঞ্জুরের ক্ষেত্রে 'N [গণিত] ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করেছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
“নাজমুল সাহেবকে ঋণ মঞ্জুরের ক্ষেত্রে 'N ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর