জনাব নাছির ব্যাংকে কোন ধরনের হিসাব খোলেন? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে জনাব নাসির ব্যাংকে চলতি হিসাব খোলেন।যে হিসাব খুলে যতবার প্রয়োজন অর্থ জমা ও উত্তোলন করা যায় তাকে চলতি হিসাব বলে। ব্যবসায়ীরা এ ধরনের হিসাব খুলে থাকে।উদ্দীপকে জনাব নাসির একজন ব্যবসায়ী। ব্যবসায়ের প্রয়োজনে তিনি ব্যাংকে একটি হিসাব খোলেন। সাধারণত ব্যবসায়ীরা চলতি হিসাব, খুলে থাকে। কেননা চলতি হিসাবে অর্থ জমা ও উত্তোলনে কোনো বাধ্যবাধকতা নেই। এছাড়া ব্যবসায়ীদের দৈনিক একাধিক চেক ইস্যুর প্রয়োজন পড়ে, যা চলতি হিসাবের মাধ্যমে, নিষ্পত্তি করা সহজ হয়। এছাড়া চলতি হিসাবে ব্যাংক জমাতিরিক্ত ঋণ সুবিধা রয়েছে, যা অন্য হিসাবে নেই। তাই বলা যায়, ব্যবসায়ী হিসেবে জনাব নাসির ব্যাংকে চলতি হিসাব খোলেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব নাছির ব্যাংকে কোন ধরনের হিসাব খোলেন? বর্ণনা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর