বর্তমান পরিস্থিতিতে জনাব আসাদের কোন ধরনের ব্যাংক হিসাব খোলা যুক্তিযুক্ত? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ব্যবসায়ী হিসেবে জনাব আসাদের চলতি হিসাব খোলা যুক্তিযুক্ত হবে।চলতি হিসাব খুলে গ্রাহক যতবার খুশি অর্থ জমা দিতে ও উত্তোলন করতে পারেন। এ হিসাবে গ্রাহককে সাধারণত কোনো সুদ প্রদান করা হয় না। তবে এ হিসাবের মাধ্যমে জমাতিরিক্ত টাকা উত্তোলন করা যায়।উদ্দীপকে জনাব আসাদ একজন ব্যবসায়ী। 'নীলাচল' ব্যাংকে তার একটি সঞ্চয়ী হিসাব রয়েছে। ফলে তার ব্যবসায়িক লেনদেন পরিচালনায় সমস্যার সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় তিনি ব্যাংকে তার ব্যবসায়ের উপযোগী আরেকটি হিসাব খোলার কথা ভাবছেন। এক্ষেত্রে তার জন্য চলতি হিসাব খোলা উপযোগী হবে।ব্যাংকে চলতি হিসাব খোলার মাধ্যমে জনাব আসাদ যেকোনো সময় অর্থ জমা ও উত্তোলন করতে পারবেন। তাকে বৃহৎ অঙ্কের নগদ অর্থ বহন করতে হবে না। কেননা ব্যাংক হিসাবের মাধ্যমে তিনি অর্থ স্থানান্তর করতে পারবেন। এতে তার অর্থের নিরাপত্তা প্রদানসহ দ্রুত লেনদেন সম্পন্ন করা সম্ভব হবে। পাশাপাশি চেক ইস্যু করেও দেনা-পাওনা নিষ্পত্তি করা যাবে। আবার ব্যবসায়ে নগদ অর্থের সংকট হলে চলতি হিসাবের মাধ্যমে ব্যাংক জমাতিরিক্ত ঋণ সুবিধাও নিতে পারবেন। তাই বলা যায়, জনাব আসাদের চলতি হিসাব খোলা যুক্তিযুক্ত হবে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
বর্তমান পরিস্থিতিতে জনাব আসাদের কোন ধরনের ব্যাংক হিসাব খোলা যুক্তিয…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর