শাহিন সাহেব 'M [গণিত] ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেন? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে শাহিন সাহেব 'M [গণিত] ব্যাংকে সঞ্চয়ী হিসাব খোলেন।যে হিসাবের মাধ্যমে প্রতিদিন বা সপ্তাহে যতবার প্রয়োজন অর্থ জমা করা যায় কিন্তু সপ্তাহে শুধু দুইবার বা নিয়মানুযায়ী অর্থ উত্তোলন করা যায় তাকে সঞ্চয়ী হিসাব বলে। চাকরিজীবীরা সাধারণত এ ধরনের হিসাব খুলে থাকে।উদ্দীপকে শাহিন সাহেব একজন চাকরিজীবী। তিনি অর্জিত আয়ের সব টাকা খরচ না করে প্রতিমাসে কিছু টাকা সঞ্চয় করতে চান। সঞ্চয়কৃত অর্থ নিরাপদে জমা রাখার উদ্দেশ্যে 'M [গণিত] ব্যাংকে একটি হিসাব খোলেন। মূলত তিনি সঞ্চয়ী হিসাবই খোলেন। কেননা এ হিসাবে যেকোনো সময় যেকোনো পরিমাণ অর্থ সঞ্চয় করা যায়। সঞ্চিত অর্থের ওপর আবার স্বল্প হারে সুদ বা মুনাফা পাওয়া যায়। প্রয়োজনের সময় চেক বা ব্যাংকের ডেবিট কার্ডের সহায়তায় অর্থ উঠানো যায়। তাই বলা যায়, চাকরিজীবী হিসেবে শাহিন সাহেব 'M [গণিত] ব্যাংকে সঞ্চয়ী হিসাব খোলেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
শাহিন সাহেব 'M ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেন? বর্ণনা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর